দেশের বাজারে লুমিয়া ৬৫০
মাইক্রোসফট করপোরেশন রোববার থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও উইন্ডোজের ভক্ত এমন গ্রাহকদের জন্যই মূলত এই হ্যান্ডসেটটি নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘এটি একটি উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট, যেটির নির্মাণ শৈলী খুবই চমৎকার এবং আধুনিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম।’
বাংলাদেশের গ্রাহকদের জন্য লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯,২০০ টাকা।
মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস - ইমার্জিং এশিয়া এর জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা এ প্রসঙ্গে বলেন, ‘‘লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি হলো মাইক্রোসফটের সেরা পণ্যগুলোর একটি। এর ডিজাইন বা নকশা অত্যন্ত— নান্দনিক। এটি দামেও বেশ সাশ্রয়ী।’
