অ্যাপল: চার দশকে চার ধাপ
প্রতিষ্ঠার চল্লিশ বছর পূর্ণ করলো বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চার দশকের এ যাত্রায় নানা উত্থান-পতন, খানাখন্দ পেরিয়ে আজও একের পর এক চমকপ্রদ প্রযুক্তি বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছে অ্যাপল।
প্রতিষ্ঠানটির এ অগ্রগতিতে আরও একটি মাইলফলক স্পর্শ করার সুবাদে সংবাদ প্রযুক্তিসাংবাদিক ও প্রয়াত স্টিভ জবসের বন্ধু ওয়াল্ট মসবার্গ-এর একটি সাক্ষাতকার ইউটিউবে প্রকাশিত হয়। ওই সাক্ষাতকারে উঠে আসে অ্যাপল পণ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর কিছু স্মৃতি।
মসবার্গ কাজ করেন ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রযুক্তি সম্পাদক হিসেবে। পাশাপাশি তিনি প্রযুক্তি সম্মেলন ‘অল থিংস ডি’-এর প্রধান উদ্যোক্তা।
মসবার্গ-এর মতে, এ চার দশকে অ্যাপল শুধু তাদের নিজেদের অবস্থানকেই সংহত করেনি, একইসঙ্গে বদলে দিয়েছে সমাজকে, প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্ককে দিয়েছে নতুন এক মাত্রা। প্রযুক্তি বিশ্বে যুগান্তকারী আলোড়ন ফেলে দিতে এবং গত বিশ বছরে চালকের আসনে অ্যাপল-এর অবস্থান সুসংহত করতে অ্যাপল টু, ম্যাকবুক, আইপড ও আইফোন - এ চারটি পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।
অ্যাপল টু
ম্যাক
মসবার্গ ২০০৮ সালে বাজারে আসা অ্যাপলের ম্যাকবুক এয়ার-কে ‘এযাবতকালের সেরা ল্যাপটপ’ হিসেবে অভিহিত করেন।
আইপড:
আইফোন
আর এর সঙ্গে সঙ্গে প্রযুক্তির বাজারে মোবাইল ফোনের জগতে ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে অ্যাপল শীর্ষে উঠে আসে বলে মন্তব্য করেন মসবার্গ।
উল্লিখিত এসব অ্যাপল পণ্যের আসন্ন সর্বশেষ সংস্করণ ছাড়াও আইওয়াচ ও আইপ্যাডের মতো অন্যান্য পণ্যের জন্য অ্যাপলভক্তরা ছাড়াও মুখিয়ে আছে সারা প্রযুক্তিবিশ্ব।
অ্যাপলের দুর্দান্ত সব উদ্ভাবন, এদের সুবিধাজনক ডিজাইন ও ইন্টারফেইস, এবং সর্বোপরি প্রযুক্তিক্ষেত্রে অভাবনীয় অবদান রাখায় গত বিশ বছরে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে অ্যাপল।
