২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিল ফুল বাটন নিয়ে বিপাকে গুগল

মানুষের কর্মক্ষেত্রে অসুবিধা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর গুগল জিমেইল থেকে ‘এপ্রিল ফুল’ এর একটি বাটন সরিয়ে দিয়েছে যেটা মেইল প্রাপক দের হাস্যরসাত্মক অ্যানিমেশন পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

বাটনটি জিমেইলের সাধারণ সেন্ড বাটনের পাশেই প্রদর্শিত ছিল এবং এতে ক্লিক করলে মিনিয়নের হাত থেকে মাইক্রোফোন পড়ে যাওয়া সম্বলিত একটি জিফ (GIF) ছবি প্রাপক কে প্রেরণ করত। বাটনটি সম্পর্কে অসংখ্য অভিযোগ গুগল ফোরামে জমা পড়েছে। তাই গুগল তাদের এই বৈশিষ্ট্যটি উঠিয়ে নিয়ে ক্ষমা প্রার্থনা করে।

একটি বিবৃতিতে গুগল বলে, ‘এটা দেখে মনে হচ্ছে আমরা নিজেরাই এ বছর নিজেদের সঙ্গে কৌতুক করেছি’।

“একটি বাগের কারণে মাইক ড্রপ বৈশিষ্ট্যটি হাস্যরসের চেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সত্যিই দুঃখিত”।

মাইক ড্রপ একটি জনপ্রিয় মেমে যেখানে কেউ মাইক রেখে হাঁটা শুরু করার আগে একটি সিদ্ধান্তমূলক বিবৃতি দেয় বা যুক্তি খণ্ডন করে।

গুগল তৎক্ষণাৎ বাগটির বিস্তারিত দিতে সক্ষম ছিল না। গুগল আরও যোগ করে যারা এখন বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছেন তারা জিমেইল রিলোড করে অথবা পুনরায় চালু করে বন্ধ করতে পারে।

বাটনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের গ্রাহকদের জিমেইল অ্যাকাউন্টে চালু করা হয়নি।

গুগলের পণ্য ফোরামে একজন উল্লেখ করেছেন, “ধন্যবাদ মাইক ড্রপ আমি আমার চাকরী হারিয়েছি। আমি একজন লেখক এবং আমার স্বাক্ষাৎ করার এর একটা নির্দিষ্ট সময়সীমা ছিল। আমি আমার বসকে আমার প্রবন্ধ পাঠিয়েছিলাম কিন্তু তার থেকে কোনো উত্তর পাইনি কারন আমি ভুলবশত মাইকড্রপ বাটনটি দিয়ে মেইলটি পাঠিয়েছিলাম”।

আরেকটি অভিযোগে বলা হয় তাদের তিন মাস ধরে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চাকরীর জন্য স্বাক্ষাৎকার দেওয়ার কথা কিন্তু দুর্ঘটনাবশত তারা মাইকড্রপের মেইলটি এইচআর বিভাগে পাঠিয়ে দেয়।

তৃতীয় আরেক অভিযোগে বলা হয় তারা ত্রিশ জনকে একটি গুরুত্বপূর্ণ মেইল পাঠিয়েছিল।

বাটনটি প্রথম চালু করার সময় একটি বার্তার মাধ্যমে এটি কি এবং এর কাজ সম্পর্কে গ্রাহকদের অবগত করা হয়। এ ছাড়াও কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত মেইল ‘প্রেরণ পূর্বাবস্থায়’ নেওয়ার সুযোগ ছিল।

গুগল এ ছাড়াও এপ্রিল ফুলে ‘প্যারাসুট ডেলিভারি সার্ভিস’ এবং ‘একচুয়াল রিয়েলিটি হেডসেট’ নামে দুইটি ব্যঙ্গাত্মক ভিডিও বের করেছে।

গুগল মূলত ২০০৪ সালে ১ এপ্রিল তাদের জিমেইল সেবাটি চালু করে। তখন একটি ধারণা ছিল যে জিমেইলের এই ব্যাপারটা হয়ত এপ্রিল ফুলের ভাঁওতাবাজি।