এক লাখ ব্যাটারি ফেরত নিচ্ছে তোশিবা
অতিমাত্রায় গরম এবং গলে যাওয়ার আশঙ্কায় প্যানাসনিকের তৈরি ত্রুটিপূর্ণ ল্যাপটপের ব্যাটারি প্রত্যাহার করছে তোশিবা।
যুক্তরাষ্ট্রের ভোক্তাপণ্য সুরক্ষা কমিশন বৃহস্পতিবার জানায়, প্যানাসনিকের তৈরি লিথিয়াম আয়ন ব্যটারিগুলো অতিরিক্ত গরম হয়ে পুড়ে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে।
তোশিবা অতিমাত্রায় গরম এবং গলে যাওয়ার চারটি খবর পেয়েছে, যদিও কমিশন জানায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তোশিবা প্রথম প্রত্যাহারের ঘোষণা দেয় জানুয়ারিতে। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, ২০১১ সালের জুন থেকে বিক্রিত তোশিবার নির্দিষ্ট কিছু নোটবুক কম্পিউটারের ব্যাটারি প্রত্যাহার করে আসছে। জাপানী প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বিনামূল্যে ব্যাটারিগুলো বদলিয়ে দেয়।
কমিশন জানায়, যুক্ত্ররাষ্ট্রে একানব্বই হাজার এবং কানাডায় দশ হাজার ল্যাপটপ প্রত্যাহারের ঘটনা ঘটে। প্রত্যাহারের মধ্যে পোর্টেজ, স্যাটেলাইট এবং টেকরা ল্যাপটপের ৩৯টি মডেল রয়েছে।
২০০৬ সালে ডেল এবং অ্যাপল অতিরিক্ত তাপে বিস্ফোরণের আশংকায় সনির তৈরি প্রায় এক কোটি লিথিউয়াম আয়ন ব্যাটারি প্রত্যাহার করে। কিছুদিন আগেই হাওয়াইগামী একটি বিমানে অ্যাপলের আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটে।
এমনিতেই তোশিবার ব্যবসা ভালো যাচ্ছে না। গত বছর তারা প্রায় ছয়শ কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়। প্রতিষ্ঠানটি এ জন্য অবকাঠামো প্রকল্প এবং বর্ধিত জ্বালানী খরচকে দায়ী করেছে।
