২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু খেলার জন্য স্টেডিয়ামে ফ্রি ওয়াইফাই

ইংল্যান্ড ফুটবল লিগ কিছু নির্দিষ্ট অফিসিয়াল অ্যাপের জন্য চ্যাম্পিয়নশিপ, লিগ ১ এবং লিগ ২ এর স্টেডিয়ামগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সরবরাহের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

নতুন এই সুবিধার ফলে ভক্তরা কোনো খবর, সামাজিক মাধ্যমের কনটেন্ট, পুনঃপ্রচার, এবং বাজি ধরতে ক্লাবসংক্রান্ত অ্যাপগুলোতে প্রবেশ করতে পারবেন। কিন্তু এই সুবিধার আওতায় বড় পরিসরে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে না।

ফুটবল লিগ জানিয়েছে, অধিকাংশ ক্লাবই চুক্তিতে অংশগ্রহন করার জন্য নিবন্ধন করেছে। ৩০ জুনের পর অংশগ্রহনকারী ক্লাবগুলোর একটি তালিকা প্রকাশ করা হবে। ব্রিটিশ ওয়াইফাই প্রদানকারী প্রতিষ্ঠান ইনটেকনোলোজি এই সেবার বাস্তবায়ন করবে।

এই সেবা সমর্থকদের সম্পুর্ন ডিজিটাল ম্যাচের অভিজ্ঞতা দেবে বলে এক অনলাইন প্রবন্ধে ফুটবল লিগ জানিয়েছে।

ইনটেকনোলোজির প্রধান নির্বাহী পিটার উইকিনসন এর মতে, খেলার বিরতীতে মোবাইল নেটওয়ার্কে অতিরিক্ত চাপের কারণে হতাশ হয়ে পরা ভক্তদের জন্য বিনামূল্যে ওয়াইফাই একটি আশীর্বাদ হয়ে আসবে। ৩জি ও ৪জি সেবা ব্যয়বহুল হতে পারে বলে তিনি আরও যোগ করেন।

যাই হোক, খেলাধুলার অনুষ্ঠানে ওয়াইফাই সবসময় দর্শকদের জন্য জনপ্রিয় প্রমান করে না।

২০১৪ সালে নেদারল্যান্ডসের পিএসভি এইন্ডহোভেন এর সমর্থকরা তাদের ক্লাবের স্টেডিয়ামে বিনামূল্যে ওয়াইফাই স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাদের মতে, সমর্থকদের উচিত মাঠে কি ঘটছে তাতে মনোযোগ রাখা, তাদের স্মার্টফোনে নয়।