গেইম টুর্নামেন্টে পুরষ্কার ৫৫ লাখ ডলার
অনলাইনে চীনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবা একটি কম্পিউটার গেইমস টুর্নামেন্ট এর ঘোষণা দিয়েছে, যার মোট পুরষ্কার এর পরিমান ৫৫ লাখ মার্কিন ডলার। এ যাবৎ হওয়া ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে এটাই সর্ববৃহৎ, এবং ‘ক্রাউডসোর্সিং’ এর মাধ্যমে পুরস্কারের অর্থ আরো বাড়তে পারে জানিয়েছে স্কাইনিউজ।
আসন্ন এই ওয়ার্ল্ড ইলেক্ট্রনিক স্পোর্টস গেইমস টুর্নামেন্ট চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে চলবে ডিসেম্বর পর্যন্ত। এবং টুর্নামেন্টটি বিশ্বের সব দেশের সব গেইমারের জন্য উন্মুক্ত।
অংশগ্রহণকারী গেইমাররা অনলাইনে এবং লাইভ ইভেন্টে প্রতিযোগিতা করবেন। খেলতে হবে ডটা ২, স্টারক্র্যাফট ২ হার্থস্টোন এর মতো বিভিন্ন জনপ্রিয় কম্পিউটার গেইমস। যদিও, আলিবাবার ‘টেনসেন্ট’ নির্মিত গেইম লিগ অফ লিজেন্ডস থাকছে না গেইমস এর তালিকায়।
ই-স্পোর্টস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, গড়ে উঠছে নতুন নতুন পেশাদার গেইমারদের দল এবং বাড়ছে নিয়মিত অনলাইন দর্শকদের সংখ্যা। ই-স্পোর্টস গত বছর আয় করেছিলো প্রায় ৭৫ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে যা ১৯০ কোটি মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে ফিফা ইন্টারঅ্যাকটিভ ওয়ার্ল্ড কাপ এর জাঁকজমকপূর্ণ ফাইনালটি সম্প্রচার করেছে স্কাই স্পোর্টস। এতে নিউ ইয়র্ক সিটিতে পৃথিবীর সেরা ৩২ জন ফিফা গেইমারের শ্রেষ্ঠত্বের লড়াই দেখে বিশ্ববাসী।
