২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি আইফোন ‘খুলছে’ এফবিআই

স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের পর এবার আরও একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির আইফোন আনলকে পুলিশকে সহায়তার প্রস্তাব দিয়েছে এফবিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বিবিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানস’-এর দুই তরুণ ১৮ বছর বয়সী হান্টার ড্রেক্সলার এবং ১৫ বছর বয়সী জাস্টিন স্টেটনের বিরুদ্ধে রবার্ট কগওয়েল নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী প্যাট্রিসিয়া কগওয়েলকে গুলি করে হত্যার দায়ে অভিযোগ আনা হয়। রবার্ট ও প্যাট্রিসিয়া সম্পর্কে স্টেটনের পালক দাদা-দাদি ছিলেন।

এই ঘটনায় আটক দুই তরুণের ব্যবহৃত আইফোন ও আইপ্যাড আনলকে পুলিশ যাতে এফবিআই-এর সহায়তা চাইতে পারে তাই ২৮ মার্চ আদালত এ মামলা মুলতবি ঘোষণা করে।

অ্যাপলের সাহায্য ছাড়াই স্যান বার্নার্ডিনো আইফোন আনলক করা সম্ভব হয়েছে – এফবিআই-এর এমন ঘোষণার একদিনের মধ্যেই এফবিআই এ মামলায় পুলিশকে সহায়তা দিতে রাজি হল।

এ প্রসঙ্গে ফকনার কাউন্টি আইনজীবী কোডি হিল্যান্ড বলেন, “স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় (এফবিআই-এর) সহায়তামূলক মানসিকতা এবং আগ্রহের প্রশংসা আমরা সব সময়ই করে আসছি।”

অন্যদিকে অভিযুক্ত ড্রেক্সলার-এর আইনজীবী ফোনের কোনো তথ্য নিয়েই ‘উদ্বিগ্ন’ নন বলে জানিয়েছেন।