২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন আইন খাতেও ‘সাইবার আতঙ্ক’

যুক্তরাষ্ট্রের বড় বড় আইনি প্রতিষ্ঠান, যেগুলোতে অনেক ধরনের ব্যবসায়িক অভ্যন্তরীণ তথ্য জমা করা থাকে, সেসব প্রতিষ্ঠান-কে সাইবার হামলা চালানো জন্য লক্ষ্য হিসাবে ঠিক করছে সাইবার অপরাধীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:29 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, এফবিআই এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

চলতি বছরের শুরুতে, নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্ল্যাশপয়েন্ট সতর্ক করে জানায়, হ্যাকাররা কিছু আইনি প্রতিষ্ঠানকে লক্ষ্য হিসাবে নিয়েছে। আইনি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে দেওয়া এই সতর্কবার্তা নিয়ে বিস্তারিত কিছু বলতে ‘অসমর্থ’ হলেও, ফ্ল্যাশপয়েন্টের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “এই ধরনের যে কোনো কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আর তারাই এই পরিস্থিতির ব্যবস্থাপনা করছে।”

২০১৫ সালের গ্রীষ্মে নিজেদের সিস্টেম ‘কিছুটা লঙ্ঘিত’ হয়ে বনলে নিশ্চিত করেছে ক্যাভারাথ সোয়াইন আর মুর এলএলপি নামের দুটি আইনি প্রতিষ্ঠান। তাদের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “যেকোনো ধরনের তথ্য অ্যাকসেস হয়ে তা অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে কি না আমরা জানি না।”

আইনি খাতে অনেকেই হ্যাকিংয়ের এই হুমকি চিহ্নিত করেছে। সম্প্রতি আন্তর্জাতিক আইনবিষয়ক সংস্থা সিএমএস-এর লন্ডন ল’ অফিসের গ্রাহকরা, আইনি প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার নেটওয়ার্ক লঙ্ঘনের চেষ্টা শনাক্ত করেছেন।

এমএস-এর একজন অংশীদার স্টিফেন টেসটার বলেন, “আমরা কিছু ইমেইলের উদাহরণ পেয়েছি (আইন প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের কাছে আসা), যেগুলো কোনো ব্যবস্থাপনা পরিচালকের পাঠানো বলে দেখানো হয়, আর এই ইমেইলগুলোতে কোনো কনিষ্ঠ আইনজীবীকে কোনো অ্যাকাউন্টে অর্থ পরিশোধ বা কোনো ঠিকানায় কোনো বিশেষ বিষয়ে তথ্য পাঠাতে বলা হয়। এগুলো দেখতে অনেকটা সাধারণ মেসেজের মতোই দেখায়। যদিও ওগুলো ফিশিং মেইল বা তথ্য হাতিয়ে নেওয়ার উপায়।”

শুধু এখানেই নয়, অনেক আইনি প্রতিষ্ঠানের ভিডিও-কনফারেন্সিং সিস্টেম লঙ্ঘনেরও ঘটনাও দেখা গেছে বলে মন্তব্য করেছেন টেস্টার। তিনি বলেন, "এমন কিছু উপায় যা দিয়ে ভিডিওভিত্তিক কনফারেন্সগুলোতে অ্যাকসেস নেওয়া যেতে পারে আর একদম ওইসব বৈঠকের সবই শুনতে পারে।”