মোবাইল লেনদেনে পাঁচ সুইস ব্যাংকের জোট
যৌথভাবে একটি মোবাইল লেনদেন প্ল্যাটফর্ম তৈরি করতে নিজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় পাঁচটি ব্যাংক- জানিয়েছে রয়টার্স।
অর্থনৈতিক অবকাঠামোবিষয়ক প্রতিষ্ঠান সিক্স এবং খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান কুপ, মাইগ্রস এবং সুইসকম ভোক্তাদের জন্য একটি ভালো মানের প্যান-সুইস ডিজিটাল লেনদেন ব্যবস্থা বানানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ব্যাংক ইউবিএস, ক্রেডিট সুইস, পোস্টফাইন্যান্স, রেইফেইজেন এবং জিকেবি-এর মধ্যে চলমান আলোচনায় মে মাসের শুরুর দিকে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। অন্য অংশীদারদের জন্যও প্ল্যাটফর্ম উন্মুক্ত থাকবে।
ব্যাঙ্ক পোস্টফাইন্যান্স এবং সিক্স ইতোমধ্যেই তাদের নিজস্ব মোবাইল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে, এবং অন্যান্য সম্ভাব্য অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলাকালেই এর উন্নয়নের জন্য কাজ করছে।
