সমালোচনায় পিছু হটলো ইনস্টাগ্রাম
সম্প্রতি ব্যবহারকারীদের ফিডে পরিবর্তন আনার কথা জানায় মোবাইল অ্যাপে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। এরপর এই পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় তোলেন অনেক ব্যবহারকারী। আর এমন সমালোচনার মুখে, ‘এই পরিবর্তন এখনই করা হচ্ছে না’ বলে জানিয়েছে সাইটটি।
ইনস্টাগ্রাম একটি নতুন অ্যালগরিদমের পরিচিতির জন্য অগ্রসর হচ্ছে। এর মাধ্যমে নিজেদের নিউজ ফিডে গ্রাহকদের ছবি দেখার ধরনটি বদলে যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নিউজ ফিডে সময় অনুসারে পোস্ট প্রদর্শন করে, যার মানে হল নতুন পোস্টগুলো মানুষ সবার আগে দেখতে পাবে। আর এই নতুন অ্যালগরিদমে পোস্টগুলোকে ‘যে বিষয়ের উপর ব্যবহারকারীদের আকর্ষণ আছে, পোস্টদাতার সঙ্গে ব্যবহারকারীর সম্পর্ক আর পোস্ট করার সময়ের ক্রম’-এর উপর ভিত্তি করে সাজানো হবে।
কখন কাকে কীভাবে কোন নিউজ দেখানো হবে, তা এই নতুন ‘নিউজ ফিড’ ফিচারটি নিজেই সিদ্ধান্ত নেবে। এতে ফেইসবুকের নিউজ ফিডেরই অনেকটা প্রতিফলন ঘটেছে।
নিউজ ফিডে রিয়ালিটি শো বিচারক কিম কার্দাশিয়ান-এর মতো টেলিভিশন তারকাদের ছুটির দিন উদযাপনের ছবিগুলো একের পর এক প্রদর্শন করা হতে পারে, ব্যবহারকারীদের এমন উদ্বেগের কথা মাথায় নিয়ে ইনস্টাগ্রাম এমন পরিবর্তনের ঘোষণা দেয় বলে জানিয়েছে মিরর।
টুইটার, ইনস্টাগ্রামসহ সেশাল মিডিয়ায় স্বল্পবসনা ছবি শেয়ার করার ‘সুখ্যাতি’ রয়েছে কিম কার্দাশিয়ানের। আর জনপ্রিয়তার কারণে ওই ছবি অনেকের জন্যই বিব্রতকর হতে পারে।
নতুন অ্যালগরিদমে ব্যবহারকারীরা কোন ব্যক্তিদের খোঁজেন, কোন কোন পোস্টে লাইক দেন আর কমেন্ট করেন তার উপর ভিত্তি করেই ব্যবহারকারীদের নিউজ ফিডে পোস্ট দেখানো হবে।
এক্ষেত্রে সব পোস্টই দেখানো হবে, কিন্তু তা একটু অন্যভাবে- অনেকটাই জোর দিয়েই এমনটা জানিয়েছে ইনস্টাগ্রাম।
