২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে হচ্ছে এবারের জাতীয় হ্যাকাথন

দৈনন্দিন বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান খুঁজে পেতে আগামী ৬ এপ্রিল শুরু হতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 11:51 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

প্রোগ্রামার ও মোবাইল ফোনের অ্যাপস নির্মাতাদের নিয়ে মিরপুরেরপুলিশ স্টাফ কলেজের (পিএসসি) কনভেনশন হলেশুরু হয়ে টানা ৩৬ ঘণ্টার এই আয়োজন শেষ হবে ৭ এপ্রিল শেষ হবেবলে সোমবার আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার ‘জাতীয় হ্যাকাথন-২০১৬’শিরোনামে আয়োজিত এই প্রযুক্তির আসর টানাদ্বিতীয়বারের মতো আয়োজন করছে আইসিটি বিভাগ।

প্রোগ্রামারদের নিয়ে দেশের সর্ববৃহৎ এই আয়োজনে সার্বিক সহযোগিতাকরছে বেসরকারি মোবাইল ফোন অপারেটরবাংলালিংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংক মূল হ্যাকাথন আয়োজনেসহযোগিতা ছাড়াও বিজয়ীদের জন্য নগদ অর্থপুরস্কার, বিভিন্ন ডিভাইস ও হ্যাকাথন চলাকালীননানা রকম পুরস্কার দিয়ে অংশগ্রহণকারীদের প্রণোদনা দেবে।

বাংলালিংকের এমডি এবং সিইও এরিক অস বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায়সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারের অংশ হিসেবে তরুণউদ্যোক্তাদের এই প্রতিযোগিতার অংশ হয়েছে বাংলালিংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ৫৫৩টিদলে তিন হাজারেরও বেশি প্রতিযোগী হ্যাকাথনে অংশ নেওয়ার আবেদন করেছে। এদের মধ্যেনির্বাচিত ২৫০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে।

এবারের হ্যাকাথনে কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দুর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধেসহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরেরপরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিকসম্পদ ও দুর্নীতি রোধ বিষয়ক নাগরিক সমস্যা সমাধানের অ্যাপস তৈরি করতে হবেপ্রতিযোগিদের।

বিশ্বজুড়েহ্যাকাথন ‘ম্যারাথন কোডিং ইভেন্ট’ হিসেবে স্বীকৃত।হ্যাকাথনে ডেভেলপারদের দক্ষতার চূড়ান্ত প্রদর্শনী হয়।

এর আগেআইসিটি বিভাগের আয়োজনে ২০১৪ সালের ৬ ও ৭ ডিসেম্বর হয় প্রথম হ্যাকাথন। ওই বছর প্রশ্নপত্র ফাঁস, যৌনহয়রানি, যানজট, সড়ক নিরপত্তা,দুর্নীতি, প্রজনন স্বাস্থ্য, স্যানিটেশন, সাইক্লোন সেন্টার ব্যবস্থাপনা,নিরাপদ পানি সরবরাহ, নিরাপদ সড়ক এই ১০টিক্ষেত্রের সমস্যার মোবাইল প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করারলক্ষ্য নেওয়া হয়েছিল।