ভিআর অ্যাপ আনলো হুলু
ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিতে নিজেদের অবস্থান জানাতে এবার ভিআর অ্যাপ উন্মোচন করেছে মার্কিন স্ট্রিমিং সাইট হুলু। চলতি বছরের ২৪ মার্চ প্রথমবারের মত ভার্চুয়াল রিয়ালিটি কনটেন্ট এনেছে প্রতিষ্ঠানটি। গত শরতকালেই এটি উন্মোচনের কথা থাকলেও, পরিকল্পিত সময়ের ১ মাস পরে অ্যাপটি উন্মোচন করলো হুলু।
মার্কিন সংবাদ সাইট ইয়াহু নিউজ জানিয়েছে, প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সের মতোই এই অ্যাপের মাধ্যমে স্যামসাং গিয়ার ভিআর হেডসেটে এই প্রতিষ্ঠানের ক্যাটালগ, নিয়মিত মুভি ও টিভি শো দেখা যাবে। হুলু অ্যাপটি একটি কম্পিউটার সৃষ্ট ‘লিভিং রুম’ তৈরি করে, তাতে ঐতিহ্যবাহী বিষয়বস্তু দর্শকের জন্য স্ট্রিম করা হয়।
সেই সঙ্গে ‘দ্য বিগ ওয়ান’ নামের একটি শর্টফিল্ম বের করেছে হুলু। এই শর্টফিল্মটি বানিয়েছেন ইউ টিউব তারকা ফ্রেডি ওয়াংয়ের দল রকেটজাম্প আর প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেইট।
ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে একটি বিনোদন আর যোগাযোগের মাধ্যম, যা দর্শকদের ঠিক তারা নিজেরাই এই কাজ করছেন, এমন অনুভূতি দেয়। চলতি বছর কয়েকটি প্রতিষ্ঠান এই হেডসেট বাজারে আনায়, এটি ভালোই সাড়া ফেলেছে।
হুলু-এর হেড অফ এক্সপেরিয়েন্স বেন স্মিথ বলেন, “আমরা ভিআর নিয়ে এখনও শুরুর অবস্থায় আছি আর সবাই অনেকটা ভিআর প্রযুক্তি আর কনটেন্ট-এর সঙ্গে জড়িত। আমরা হুলুতে দর্শকদের চোখে কীভাবে চমৎকার ভিআর অভিজ্ঞতা আনা যায়, তা নিয়ে অনেক কিছু শিখেছি।”
