২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে গবেষণা কেন্দ্র খুলবে স্যামসাং

ভিয়েতনামে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুলতে যাচ্ছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের ২৫ মার্চ দেশটিতে কাজ শুরু করার জন্য স্যামসাংকে অনুমতি দিয়েছে সেখানকার প্রধানমন্ত্রী নুয়েন ট্যান ডাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ভিয়েতনামে ৩০ কোটি মার্কিন ডলার খরচে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবে স্যামসাং। ২০১৯ সালের মধ্যেই দেশটির রাজধানী হ্যানয়-তে এই সেন্টার বানানো হবে বলেও জানানো হয়।

৩ হেক্টর জায়গা নিয়ে ২১ তলা এই আরঅ্যান্ডডি সেন্টার তৈরি করা হবে। আর এটি চালু হলে এখানে ৬ হাজার কর্মী নিয়োগ দেবে স্যামসাং। এই সেন্টারে মূলত উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক এবং টেলিকমিউনিকেশন পণ্য উন্নয়ন করা হবে বলে স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়। আর ৫০ বছর এই কেন্দ্রের জন্য কোনো ভাড়াও দিতে হবে না স্যামসাংকে।

স্যামসাংয়ের পণ্য উৎপাদনে বড় কেন্দ্রগুলোর মধ্যে ভিয়েতনাম একটি। দেশটিতে ইতোমধ্যেই ২টি উৎপাদন কেন্দ্রে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। ভিয়েতনামে স্যামসাংয়ের পণ্য উৎপাদন করার ফলে দেশটির রপ্তানী রাজস্বের বড় একটি অংশ আসছে স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স পণ্য থেকে।

২০১৫ সালে শুধু স্মার্টফোন দিয়েই ভিয়েতনামের রপ্তানী রাজস্ব ছিল ৩ হাজার কোটি মার্কিন ডলার, যা দেশটির মোট রাজস্বের ১৮.৬ শতাংশ।