২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনে ৭-এ বড় পরিবর্তন

প্রচলিত প্রথার বাইরে চলতি বছরের ২১ মার্চ ‘স্পেশাল অ্যাপল ইভেন্ট’-এ ছোট আকারের আইফোন এসই উন্মোচন করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। কিছুটা সস্তা এই ফোনটি ৩১ মার্চ বাজারে আসার কথা রয়েছে। আইফোন এসই-এর পর এ বছরই আইফোন ৭ উন্মোচন করার ব্যাপারে এখন জোর গুঞ্জন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, আইফোন ৭-এ বড় ধরনের পরিবর্তন আনা হবে। আর গুঞ্জন যদি সত্যি হয় তবে এই আইফোনে কোন সাধারণ হেডফোন জ্যাক রাখা হবে না। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের পরিবর্তে ফোনটিতে লাইটনিং কানেক্টর ব্যবহার করা হবে, সম্প্রতি এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে চীনা সামাজিক নেটওয়ার্ক ওইয়েইবোর কিছু ছবিতে।

ওই সাইটে প্রকাশিত ছবিগুলো সত্যি হলে, আইফোন ৭-এ আসলেই কোন হেডফোন জ্যাক থাকছে না। সেক্ষেত্রে গ্রাহককে নতুন হেডফোনের কথাই ভাবতে হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, “আইফোনের উপরের অংশের লাইটনিং পোর্ট ফোন থেকে অডিও টেনে নেবে এবং এটিই সাউন্ড গ্রহনের ক্ষেত্রে অ্যাপলের প্রধান মাধ্যম হবে। তবে এটি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন হবে না।”

এর আগে অ্যাপলবিষয়ক নিউজ সাইট ম্যাকরিউমার্স জানায়, নতুন আইফোন ৭-এ অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এ ছাড়াও ২ জিবি র‍্যামের পাশাপাশি ডুয়াল লেন্স ক্যামেরা থাকতে পারে এতে। এই ডুয়াল লেন্স ক্যমেরা দিয়ে ডিএসএলআর মানের ছবি তোলা যাবে বলেও জানায় ম্যাকরিউমার্স।