ছবি চুরি বন্ধ হচ্ছে ফেইসবুকে
এবার অপ্রীতিকর ঘটনাগুলোকে বন্ধ করতে নতুন এক পদ্ধতি নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে এ রকম ঘটনায় আক্রান্ত হলে ফেইসবুক ব্যবহারকারীকে বিষয়টি অবগতও করবে তারা।
নতুন এই পদ্ধতির মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর নাম ও ছবি অন্য কেউ ব্যবহার করলে তাকে সতর্ক করবে এবং ব্যবহারকারীর তথ্য চুরি করলেও ফেইসবুক তাকে অবগত করবে।
তাই কেউ যদি ব্যবহারকারীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া একাউন্ট খোলার চেষ্টা করে ফেইসবুক দ্রুত ব্যবহারকারীকে বিষয়টি অবগত করবে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। এটা ফেইসবুকে প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের কার্যক্রমের একটি অংশ।
ফেইসবুকের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্টিগোন ডেভিস বলেন, “নির্দিষ্ট সামাজিক গোত্র বা সংস্কৃতি আছে বিশ্বের এমন নির্দিষ্ট অঞ্চলগুলোর নারীদের জন্য এটি একটি বাস্তব ইসু।”
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ফেইসবুকের নতুন এই ফিচার ইতোমধ্যে সাইটটির ৭৫ শতাংশ ব্যবহারকারীকে নতুন এই সেবা দিয়ে যাচ্ছে।
যদি ব্যবহারকারীরা ফেইসবুক থেকে এখনও এরকম কোন বিজ্ঞপ্তি না পেয়ে থাকেন, তবে, এখনও তারা এরকম প্রতারণার শিকার হননি।
