২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সিরিজ বানাবে অ্যাপল

এবার টিভি সিরিজ বানাতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, বিশ্বখ্যাত এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি উইল.আই.অ্যাম এবং প্রযোজক বেন সিলভারম্যান (‘দা অফিস’ এর প্রযোজক) এবং হাওয়ার্ড টি. ওয়েনস এর সঙ্গে অ্যাপ ডেভেলপারদের নিয়ে একটি নতুন টিভি সিরিজ তৈরিতে কাজ করছে। সঙ্গীতের বাইরে সাংস্কৃতিক বিনোদন খাতে এটাই অ্যাপলের প্রথম উদ্যোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:15 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

এ বিষয়ে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইটিউনস বিভাগের প্রধান এডি কিউ বলেন, “আমরা ‘অ্যাপল মিউজিক’ এর বিষয়বস্তুর ওপর অনেক বেশি মনোযোগ দিয়ে আসছি। ভিডিও-এর একটি বড় অংশ এবং আমরা এরকম আরো টিভি শো তৈরি করবো।”

টিভি শো’টির সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি, এবং শো’টির কাঠামো, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অথবা এটি কবে মুক্তি পেতে দেখা যাবে সে ব্যাপারে অ্যাপল মুখ খোলেনি। যদিও কিউ জানান, টিভি শো’টি অ্যাপল ডিভাইসগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নতুন টিভি সিরিজটি আরো বলিষ্ঠ টিভি পরিসেবার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কি না, যেমনটা পর্যবেক্ষকগণ মনে করছেন, সেটি এখনও অস্পষ্ট  বলে জানিয়েছে ভার্জ।

ফেব্রুয়ারি মাসে ‘দ্য হলিউড রিপোর্টার’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল ড. ড্রে অভিনীত ‘ভাইটাল সাইনস’ নামের একটি ডার্ক টিভি সিরিজ তৈরি করার জন্য কাজ করছে, যা অ্যাপল মিউজিক-এর বিজ্ঞাপনে সাহায্য করবে। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ভাইস মিডিয়া এর সঙ্গে ‘দ্য স্কোর’ নামের ছয় পর্বের একটি টিভি মিনি-সিরিজ তৈরিতে কাজ করছে বলে জানা গেছে।