এপ্রিলে আসতে পারে এইচটিসি ওয়ান এম১০
এ বছরের নতুন ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
চলতি বছর ১২ এপ্রিল একটি ইভেন্টের ঘোষণা দিয়েছে এইচটিসি। ওই ইভেন্টে এইচটিসি ওয়ান এম১০ নামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করা হতে পারে বলে ধারণা করছে প্রযুক্তি সাইট সিনেট।
ইভেন্টে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হবে। উপস্থাপনায় 'পাওয়ার অফ ১০' উন্মোচন করবে। এ থেকে সাইটটির ধারণা, ২০১৫ সালে প্রতিষ্ঠানটির আনা এইচটিসি ওয়ান এম৯-এর ধারায় এবার এইচটিসি ওয়ান এম১০ যোগ হচ্ছে প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে।
প্রতিষ্ঠানটির প্রথা অনু্যায়ী ফেব্রুয়ারিতে স্পেনের বার্সালোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই আনার কথা ছিল এই ডিভাইসটি। কিন্তু এ বছর এ প্রথা মানা হয়নি, বরং প্রায় এক মাস পর এই ইভেন্টের ঘোষণা দিল এইচটিসি।
স্মার্টফোনের বাজার পর্যবেক্ষকদের মতে, নতুন এই স্মার্টফোন আনতে দেরি হওয়ায়, বাজারে নিজেদের পড়তে থাকা আর ব্যবসার মন্দা অবস্থা নিয়ে এইচটিসি কতটা লড়াই করছে তার আভাস পাওয়া যায়।
২০১৫ সালের শেষদিকে আইফোনের মতো দেখতে পাতলা মাঝারী দামের ওয়ান এ৯ উন্মোচন করে এইচটিসি। অনেকেই মনে করছেন এম-১০ এর ডিজাইন অনেকটা এই ফোনের মতই হবে। নতুন এই ফোনটিতে ১৪৪০ বাই ২৫৬০ রেজুলিউশানের ৫.১ ইঞ্চি পর্দা এবং ১২ 'আলট্রাপিক্সেল' ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এ ছাড়াও স্ন্যাপড্রাগন প্রসেসর এর পাশাপাশি ৪ জিবি র্যাম থাকার সম্ভাবনার কথাও জানা যায়।
