২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি হ্যাকার ধরতে মার্কিন পরোয়ানা

ইরানি একদল হ্যাকারের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই হ্যাকার দলটি ২০১৩ সালে নিউ ইয়র্ক ড্যামে অনুপ্রবেশ এবং বেশ কয়েকটি ব্যাংকে সিরিজ সাইবার হামলা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বিচার বিভাগ দ্রুতই ইরানি ৭ হ্যাকারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করবে। আর এই মাসের শুরুর দিকেই দেশটি সাইবার হামলাকারীদের নাম প্রকাশের করার পরিকল্পনা করছে। তদন্তকারীদের ধারণা এই হ্যাকারদের সঙ্গে ইরান সরকারের  যোগাযোগ থাকতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সরকার এবং কর্পোরেট কম্পিউটারে সাইবার অনুপ্রবেশের আবহ থেকে অন্যান্য দেশের সরকারকে নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই তৃতীয়বারের মত প্রকাশ্যে এমন ঘোষণা দিল দেশটি। এর আগে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের উপর সাইবার হামলার জন্য চীনা সামরিক হ্যাকার এবং উত্তর কোরিয়াকে প্রকাশ্যে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি ওই হ্যাকার দলটি ২০১৩ ও ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলার সঙ্গে জড়িত বলেও জানিয়েছে সিএনএন। জেপি মরগ্যান, ওয়েলস ফার্গো এবং আরও বেশ কয়েকটি ব্যাংক ওই হ্যাকার গ্রুপের হামলার শিকার হয়েছে বলে তদন্তকারীরা জানায়।

২০১৩ সালে নিউ ইয়র্ক শহর থেকে ৩০ মাইল উত্তরে সাবআরবান রাই ব্রুকের বোওমান এভিনিউ বাঁধে অনুপ্রবেশের চেষ্টাও করেছিল ওই হ্যকার দল।  কিন্তু হ্যাকাররা কেবল কিছু ব্যাংক অফিস সিস্টেমে প্রবেশ করতে পেরেছিল, বাঁধ কার্যক্রমের কিছুতে তারা প্রবেশ করতে পারেনি বলে কর্মকর্তারা নিশ্চিত করেন। আর এই আক্রমণে হ্যাকাররা ইরান সরকারের হয়ে কাজ করছে বলেও জানানো হয়।