২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিকার্স: টুইটারে নতুন ফিচার

'স্টিকার্স' নামের নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এই ফিচারের মাধ্যমে টুইটের আগেই 'ফটোস'-এ ছবি যোগ করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট রি/কোড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

রয়টার্স জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বে অন্যান্যরা কীভাবে এই ছবি সম্পাদনা করেন তা দেখতে পারবেন। আর ‘হুজুগ ওঠা’ কোনো আলোচনা বা ব্রেকিং নিউজের সঙ্গে অংশ নিতে পারবেন।

টুইটার এ ছবিগুলো কোথায় পাবে বা কোন ছবি সুপারিশ করতে হবে তা কীভাবে ঠিক করা হবে তা এখনও স্পষ্ট হয়নি।

পরীক্ষামূলক প্রোগ্রাম হিসাবে এই ফিচারের নাম এখনও ঠিক করা হয়নি। এ ক্ষেত্রে 'স্ট্যাম্পট্যাগস', 'ট্যাপটাগস' আর 'স্টিকিস'- এই নামগুলোও মাথায় রেখেছে টুইটার কর্তৃপক্ষ।

অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে, সম্প্রতি টুইটের ক্ষেত্রে ট্রেডমার্ক ১৪০ অক্ষরসীমাই বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছে টুইটার। চলতি বছরের ১৮ মার্চ এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জ্যাক ডরসি।