২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকবেরি ছাড়ছে ফেইসবুক

মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি সমর্থন করা ছেড়ে দিয়েছে ফেইসবুক। এর ফলে ব্ল্যাকবেরি-এর হ্যান্ডসেটে এখন আর ফেইসবুক অ্যাপ চলবে না। ফেইসবুকের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ব্ল্যাকবেরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

ফেইসবুকের এমন সিদ্ধান্ত ‘অত্যন্ত হতাশজনক’ হিসাবে উল্লেখ করেছে কানাডিয়ান এই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এটি কার্যকর হলে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটে ফেইসবুক ব্যবহার করতে হলে মোবাইল সাইটের মাধ্যমে ব্যবহার করতে হবে।

কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

২০১৬ সালের শেষের দিকে হোয়াটস অ্যাপও ব্ল্যাকবেরির সাপোর্ট বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছে।

ব্ল্যাকবেরির কর্মকর্তা লোউ গাজৌলা এক বিবৃতিতে বলেন, “হোয়াটস অ্যাপ এবং ফেইসবুক এর মন যাতে বদলায়, সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা তাদের সিদ্ধান্ত অটল রেখেছে। আমাদের এবং আমাদের ব্যবহারকারীদের যাতে সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়া যায়, সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি আর বিকল্প সমাধানের জন্য সন্ধান চালিয়ে যাচ্ছি।”

এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্ল্যাকবেরিকে সমর্থন জানাতে সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

এ নিয়ে এখনও ফেইসবুকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।    

চলতি বছর ফেব্রুয়ারিতে ব্ল্যাকবেরি ১০, উইন্ডোজ ফোন ৭.১ এবং নোকিয়া সিমবিয়ান এস৬০সহ বেশ কিছু অপারেটিং সিস্টেম-এর জন্য নিজেদের সাপোর্ট সেবার ইতি টানার ঘোষণা দেয় ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবাদাতা হোয়াটসঅ্যাপ।