ব্রাসেলসে চালু ফেইসবুকের ‘সেইফটি চেক’
ফেইসবুক নিরাপত্তা পরীক্ষা ফিচারটি চালু করে দিয়েছে যেন বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলস-এ সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনার পর, মানুষরা ঠিক আছে কি না তা যাতে তাদের স্বজনদের জানাতে পারে, এজন্য বরাবরের মত এবারও ‘সেইফটি চেক’ ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেইসবুক।
সম্প্রতি দেশটির ব্রাসেলস এয়ারপোর্টে আত্বঘাতী বোমা হামলা এবং এরপর ব্রাসেলস মেট্রোতে হামলা হবার পর ১২ জন মারা যান, আর আহত হন অনেকে।
এরকম আক্রমণ অথবা প্রাকৃতিক দুর্যোগ হলে ফেইসবুক এর ‘সেইফটি চেক’ ফিচারটি আক্রান্ত এলাকায় থাকা লোকদের নিজেদের ‘সেইফ’ বলে চিহ্নিত করার সুযোগ দেয়।
যারা নিরাপদ অবস্থায় আছে তারা ছাড়াও ফেইসবুক ব্যবহারকারীরা নিজেদের বন্ধুদের সম্পর্কে তথ্য দিতে পারেন। এক্ষেত্রে তারা ‘সেইফ’, ‘আনসেইফ’ বা ‘নট ইন দ্য এরিয়া’ এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আর এই পোস্টগুলো দেখানো হবে অন্যান্য ফেইসবুক বন্ধুদের নিউজ ফিডে।
এই তথ্যের মাধ্যমে কারা নিরাপদ বা অনিরাপদ অবস্থায় আছে, তা ওই এলাকার আশপাশের সবাই জানতে পারেন।
ফেইসবুক ‘সেইফটি চেক’ ফিচারটি সর্বপ্রথম চালু করেছিল ২০১৪ সালে। কিন্তু ৪ মাস আগে যখন প্যারিসে সন্ত্রাসী হামলা হয় তখন প্রথম এই ফিচারটি মানবসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এর আগে কেবল প্রাকৃতিক দুর্যোগেই ব্যবহার করা হয়েছে এই ফিচার।
নেদারল্যান্ডসভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান ডাচ রেড ক্রস নিরাপত্তা পরীক্ষা করার জন্য একটি ওয়েবসাইট বানিয়েছে যার নাম ‘আই অ্যাম সেইফ’।
