২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে জিআর৩

দেশের বাজারে জিআর৩ মডেলের নতুন স্মার্টফোন আনলো বিশ্বের দ্বিতীয়বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

হুয়াওয়ে জিআর৩ স্মার্টফোনটি জি সিরিজের নতুন স্মার্টফোন। এতে থাকছে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ, হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট, ২জিবি র‌্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬জিবি, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে রয়েছে ২২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

বিনামূল্যে ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় একটি পাওয়ার ব্যাংকসহ (স্টক থাকা স্বাপেক্ষে) এ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯০ টাকা। সিলভার, গ্রে এবং গোল্ড রঙ্গে বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে জিআর৩।

এ নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অফ ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, “২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানি করে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে।” তিনি যোগ করেন, “বাংলাদেশের স্মার্টফোন বাজারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের বিভিন্ন বয়সীদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটি আধুনিক ডিভাইস ইতিমধ্যে আমরা বাজারে ছেড়েছি এবং ভবিষ্যতেও আরো উন্নত ও অত্যাধুনিক ডিভাইস বাজারে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে জিআর৩।