২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আইটিখাতে এগিয়ে নারীরা

ভারতে আইটি এবং বিপিএম খাতে প্রাথমিক পর্যায়ের চাকরিগুলোতে পুরুষের থেকে নারীদেরকেই বেশি নিয়োগ দেওয়া হয়, সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে এক গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

প্রাথমিক পর্যায়ের এসব নিয়োগের ক্ষেত্রে নারীদের সংখ্যা ৫১ শতাংশ। আর নিয়োগের ক্ষেত্রে নারীদের সম্ভাবনা পুরুষদের থেকে ৫০ শতাংশ বেশি। চলতি বছরের ১৫ মার্চ লিঙ্গ বৈষম্যবিষয়ক এক প্রতিবেদনে এই তথ্যগুলো প্রকাশ করছে ন্যাসকম। ২০১৩ থেকে ২০১৪ সালের হিসাব অনুযায়ী এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশটিতে আইটি এবং বিপিএম খাতের ৩৭ লাখ কর্মীর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৫ শতাংশ অর্থাৎ ১৩ লাখ। কিন্তু প্রাথমিক পর্যায়ে চাকরিতে নারীদের সংখ্যাই বেশি। ওই প্রতিবেন অনুযায়ী সবশেষে ১৫ শতাংশ পুরুষ প্রার্থী চাকরির জন্য মনোনীত হয়। আর নারীদের ক্ষেত্রে এই মনোনয়নের হার ২২ শতাংশ। 

প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে ব্যবস্থাপনা পর্ষদেও নারীদের সংখ্যা ২ শতাংশ বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে দেশটিতে। ভারতে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ২৮ শতাংশ নারী প্রার্থী। আর সকল চাকরিতে ৩৫ শতাংশ নারী নিয়োগ পায় বলেও সংবাদমাধ্যমটি।

নারীদের নিয়োগ বিষয়ে হিন্ডুজা গ্লোবাল সলিউশনের প্রধান নির্বাহী পার্থ ডি সরকার জানান, লিঙ্গ বিষম্যে তার ভারতীয় দলটি সবচেয়ে খারাপ অবস্থানের একটি, যাতে নারী অংশগ্রহন ২০ শতাংশের কাছাকাছি। তবে, বর্তমানে নারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫ শতাংশ হওয়ায় খুশি তিনি।

এ নিয়ে পার্থ বলেন, “আমি ২০টি চাকরির আবেদনের মধ্যে ১টি নারী প্রার্থী পাই। তবে আমি মনে করি ভবিষ্যতে এই সংখ্যা বাড়বে।” তিনি আরও বলেন প্রাথমিক পর্যায়ে নারীদের নিয়োগ দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে।