২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোনে চড়ে আসবে পিৎজা

ডমিনো’স পিৎজা প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ‘বিশ্বে প্রথমবারের মতো’ প্রথম চালকবিহীন পিৎজা ডেলিভারি রোবট ডিআরইউ-এর পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 12:14 PM

অস্ট্রেলিয়ায় গড়ে ওঠা এবং অস্ট্রেলিয়ান একটি স্টার্ট-আপের প্রযুক্তিচালিত প্রোটোটাইপ ম্যারাথন রোবোটটি গ্রাহকদের চিহ্নিত করতে ও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ডমিনোস রোবোটিক ইউনিট একটি চার চাকাবিশিষ্ট এক মিটার উচ্চতার একটি যান, এতে একটি কুঠুরি রাখা আছে, যেখানে সর্বোচ্চ দশটি পিৎজা রাখা যাবে।

এটা ব্যাটারি চালিত, ফুটপাতে চলার সময় কোন প্রতিবন্ধকতা এড়াতে এতে একটি অন-বোর্ড সেন্সর রয়েছে। একবার চার্জ দেওয়া হলে এটি দোকান থেকে ২০ কিলোমিটার ব্যসার্ধের মধ্যে পিৎজা ডেলিভারি করতে পারে। গ্রাহকদের পিৎজার অর্ডার নেওয়ার সময় একটি কোড দেওয়া হয়, কোডটি রোবোটের গায়ে কিপ্যাডের উপর প্রয়োগ করে এর কুঠুরি থেকে তারা পিৎজা নিতে পারবেন।

স্বচালিত এই যানগুলো নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে এবং বিশ্বব্যাপী ও অস্ট্রেলিয়ায় ডমিনোসের নতুনত্বের জন্য প্রেরণা তৈরি করবে বলে জানিয়েছেন ডমিনোস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডন মেইজ।

তিনি আরও বলেন, “ডিআরইউ প্রোটোটাইপ আমাদের গবেষণা আর উন্নয়নের প্রথম পদক্ষেপ। আমরা পুরো পিৎজা অর্ডারের রীতিতে এমন কিছু উদ্ভাবন আনতে যাচ্ছি যা দিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা যাবে।”

বর্তমানে কুইন্সল্যান্ড পরিবহন ও প্রধান সড়ক বিভাগের সঙ্গে কাজ করছে ডমিনোস। পাশাপাশি ‘ডেলিভারি ড্রয়েড’ ধারণাটিকে প্রাসঙ্গিক আইনগত বৈধতা দিতে বিশ্বব্যাপী তাদের অংশীদারদের সঙ্গেও কাজ করছে তারা।

নিউজিল্যান্ড সরকার ডিআরইউ এর পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। পিৎজা চেইনের নিউজিল্যান্ডের মহাব্যবস্থাপক স্কট বুশ জানিয়েছেন, “ডিআরইউ প্রীতিকর আর আমরা নিশ্চিত যে একদিন সে ডমিনোস পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে”।

তিনি আরও জানান, “এটি ভবিষ্যতের দিকে আছে, আর এটি আমরা একত্রে বিস্তৃত করতে আমরা উদ্দীপ্ত হয়ে আছি।”

নিউজিল্যান্ড এখনও ডিআরইউ এর মতো চালকবিহীন যান সংক্রান্ত আইনের উপর কাজ করছে, যেগুলো রাস্তা এবং ফুটপাত উভয় দিয়ে চালানোর পরিকল্পনা করা হয়েছে।

ডমিনোস পিৎজা এন্টারপ্রাইজ লিমিটেড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান এবং জার্মানি বিশ্বের এই সাতটি দেশের প্রধান ফ্র্যাঞ্চাইজির মালিক। এই সাতটি দেশের বাজারে তারা প্রায় ১৮০০ দোকান নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে।