২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের দুষণে জাকাকারবার্গ এবং তারপর…

বেইজিং-এর রাস্তায় কোনো মাস্ক ছাড়াই দৌড়ানোয় সমালোচিত হলেন ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

এই সপ্তাহের শুরুতে বেইজিং-এর তিয়ানানমেন স্কয়ারে তোলা তার জগিং-এর একটি ছবি শুক্রবার সকালে চীনে বসেই পোস্ট করেন জাকারবার্গ। এতে কেউ কেউ তার নিজেকে কমিউনিজম-এর একটি চিহ্নের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থায় দেখতে পেয়ে তার সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আর কেউ কেউ তাকে বেইজিংয়ের দূষণ সমস্যার মধ্যেও মাস্ক ছাড়া দৌড়াতে দেখে বিস্ময় প্রকাশ করে।

এতকিছুর মধ্যেও গুরুত্বপূর্ণ অন্য একটি বিষয় ছিল যা হয়তো অধিকাংশেরই চোখ এড়িয়ে গেছে। আর তা হচ্ছে- চীনে ফেইসবুক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটির কর্ণধার চীনে বসেই পোস্ট করছেন।

জাকারবার্গের কড়া সমালোচকেরা বলেন, জাকারবার্গের এ কাজ ছিলো চীন সরকারের ‘পা চাটার’ মতোই, যারা চীনে ফেইসবুক চালু করে দিয়ে প্রতিষ্ঠানটির জন্য সর্ববৃহৎ ভোক্তাসমাজের সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

ট্র্যান ভি নামের এক ব্যক্তি তার ছবিতে কমেন্ট করেন, “২৬ বছর আগে কমিউনিস্ট নেতারা যেখানে তরুণ ছাত্রদের ট্যাংক দিয়ে পিষ্ট করে, সেই তিয়েনানমেন স্কয়ার থেকে আপনার ফেইসবুক আপডেট পোস্ট করতে দেওয়ায় কি আপনি তাদের প্রশংসা করছেন?”

স্যাম ওভারহল্ট নামের একজন বলেন, “বেইজিংয়ে দূষণের অবস্থা এখন এতটাই বাজে যে বেশির ভাগ মানুষ মুখোশ ছাড়া ঘর থেকে বেরই হন না, আর এই লোক মাও সেতুংয়ের সঙ্গে এমন এক ভাব নিলেন যেন পুরো দুনিয়া নিয়ে তার কোনো পাত্তাই নেই।”

এ বিষয়ে ফেইসবুকের একজন মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। জাকারবার্গ তার ছবিতে কিছু কমেন্টের জবাব দিয়েছেন, তবে তার এ কাজের সমালোচনা করা কমেন্টগুলো তিনি এড়িয়ে গেছেন বলে জানিয়েছে সিএনএন।

এর আগেও জাকারবার্গ বেইজিং থেকে পোস্ট করেছেন। কিন্তু তার সর্বশেষ ভ্রমণে তিনি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যান আর পুরো মান্দারিন ভাষায় তার সর্বপ্রথম বক্তৃতা রাখেন। এরপর তিনি ঐতিহাসিক ‘টেরাকোটা সেনা বাহিনীর শহর’ নামে পরিচিত জি’আন-এ দৌড়াতে যান।

ফেইসবুক চীনে তার ব্যবসা শুরুর বিষয়টি রাজনৈতিক কৌশলগত প্রশ্নের সম্মুখীন হয়ে আসছে। এ বছরের শুরুতে ফেইসবুক তার অ্যান্ড্রয়েড অ্যাপে পরিবর্তন আনে, যাতে চীনের ব্যবহারকারীরা ফেইসবুকে যুক্ত হতে পারে। এ ছাড়াও গত বছর জাকারবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থানরত চীনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন।