২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারভিউতে গুগলের ‘বিটকেল’ প্রশ্নগুলো

ইন্টারভিউতে প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের প্রশ্নই করে থাকে। আর প্রতিষ্ঠানটি যদি হয় ওয়েব জায়ান্ট গুগল, তবে প্রশ্নের মানটা সম্ভবত আঁচ করা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

কিন্তু গুগল মাঝে মাঝে ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করে, যা শুনলে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও আর এখানে আগাতে চায় না।

নিউ ইয়র্ক ভিত্তিক অনলাইন পত্রিকা বিজনেস ইনসাইডার জানায়, গুগলই হতে পারে এমন একটি উদাহরণ যাদের কিছু ইন্টারভিউ প্রশ্ন এমন হয় যে প্রার্থীদের যেন মাথা চুলকানো ছাড়া আর কিছু করার নেই।

২০০৯ এ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শহর সিয়াটল-এর একজন ‘জব কোচ’ লুইস লিন ১৪০টি এমন প্রশ্নের তালিকা বের করেছিলেন। এই প্রশ্নগুলো গুগলের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল। এর মধ্যে ১৭টি প্রশ্ন এতটাই ‘হাস্যকর’ হিসেবে বিবেচিত হয়, যে সেগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতের গুলল কর্মীদের কৃতজ্ঞ থাকা উচিৎ, কারণ তাদের আর কখনো এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে না।

এই প্রশ্নগুলোর মধ্যে, ‘সিয়াটল শহরের সকল জানালা পরিষ্কার করার জন্য প্রার্থী কত টাকা দাবি করবে?’, ‘ম্যানহোল গোল কেন হয়?’, ‘স্যান ফ্রানসিসকো শহর থেকে বের হওয়ার জন্য একটি পরিকল্পনা বানাও’, ‘একটি স্কুল বাসে কতগুলো গলফ বল আটতে পারবে?’, ‘তোমার ৮ বছরের ভাগ্নেকে তিনটি বাক্যে একটি ডেটাবেইসের ব্যাখ্যা দাও’ উল্লেখযোগ্য।

তালিকায় ছিল ধাঁধার মতো একটি প্রশ্নও ছিল- ডিম অনেক শক্ত হতে পারে আবার অনেক ভঙ্গুরও হতে পারে, এই দুই বৈশিষ্ট্যই ডিমের আছে। যদি এটি ভাঙ্গে ১তলা বাড়ির ছাদ থেকেও ভাঙ্গতে পারে আবার যদি না ভাঙ্গে তাহলে ১০০ তলা থেকেও ভাঙ্গবে না। এখন প্রার্থীকে বের করতে হবে ১০০ তলার বাড়িটির কত তলা পর্যন্ত ডিমটি ভাঙ্গবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বের করার জন্য কয়টি ডিম নিচে ফেলে দেখতে হবে? কিন্তু আবার শর্ত হল এই পরীক্ষাটি চলাকালীন মাত্র ২টি ডিম ব্যবহার করা যাবে।