হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর লিওনেল মেসি
স্মার্টফোন ও ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাণে চীনভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়ে তারকা ফুটবলার লিওনেল মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই উদ্যোগকে হুয়াওয়ে দেখছে ‘বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতার’ সঙ্গে ‘বিশ্বের সেরা ফুটবলারের’ সংযুক্তি হিসেবে।
লিওনেল মেসি এ বিষয়ে বলেন, ‘স্বপ্নের কাছে পোঁছানোর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জনে আপনাকে অনেক কিছু ত্যাগ করে নিজের সবটুকু ঢেলে দিতে হবে। যেদিন আপনি ভাববেন উন্নতি করার আর কোনো জায়গা নেই তখন আপনাকে অন্যকিছু অর্জনে কাজ করে যেতে হবে।’
প্রতিষ্ঠানটির কনজিউমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট বিজনেস বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো এ বিষয়ে বলেন, লিওনেল মেসি মানুষকে ‘মনোযোগ, অধ্যাবসায় এবং যুগান্তকারী পরিবর্তনে’ মানুষকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে হুয়াওয়ে ব্র্যান্ডকে সহায়তা করবেন।
এই ঘোষণার সঙ্গে বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে তাদের তিনটি স্মার্টফোন সিরিজের উল্লেখ করেছে। অনুমান করা যেতে পারে মেইট, পি ও জি নামের ওই তিনটি সিরিজের প্রচারণায় মেসির ইমেজ সবচেয়ে বেশি ব্যবহৃত হবে।
‘গত ২৬ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সারাবিশ্বে গ্রাহকদের জন্য প্রায় ৩ মিলিয়ন মেইট ৮ বিক্রি করেছে হুয়াওয়ে।’
চীনা এই স্মার্টফোন নির্মাতা জানিয়েছে, তারা ‘গত কয়েক বছরে আমেরিকা সান্তা ফে, স্পোর্টিং ক্রিস্টাল, আর্সেনাল, অ্যাথলেটিকো ডে মাদ্রিদ ও এসি মিলানে’ বিনিয়োগ করেছে।’ ‘এটা সারাবিশ্বের মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।’
“আমরা বিশ্বাস করি, রবার্ট লেভনডস্কি, অ্যালেক্সিস সানচেজ ও বর্তমানে মেসি সবাই আমাদের আমাদের ব্র্যান্ড ভ্যালু শেয়ার করেছে।”
প্রতিষ্ঠানটি দাবি করে, তারা ‘বর্তমানে ১৭০টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে, যেখানে সারাবিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যার বাস।
