২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তায় যুক্তরাজ্যে নতুন সংস্থা

ব্রিটেনে গঠন করা হয়েছে নতুন সাইবার নিরাপত্তা কেন্দ্র। ব্যাংক অফ ইংল্যান্ড-এর সঙ্গে কাজ করাই এর প্রথম কাজ হবে বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

বড় ধরনের কোনো সাইবার হামলা যুক্তরাজ্যের অর্থনীতিকে ধ্বসিয়ে দিতে পারে। এমন হুমকি মোকাবেলায় দেশটির আর্থিক খাতকে প্রস্তুত করতে কাজ করবে তারা।

২০১৫ সালে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) নামে নতুন এই পর্ষদ উন্মোচন করেন দেশটির চ্যান্সেলর। যুক্তরাজ্যের সাইবার বিশেষজ্ঞদের এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যে এটি গঠন করা হয় বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জিসিএইচকিউ-তে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা সিয়ারান মার্টিন-কে এনসিএসসি-এর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে। আর জিসিএইচকিউ-এর বর্তমান কারিগরি পরিচালক ড. ইয়ান ল্যাভি একই পদে নতুন এই কেন্দ্রে নিযুক্ত হবেন।

দেশটির মন্ত্রীপরিষদবিষয়ক মন্ত্রী ম্যাথিউ হ্যানকক বলেন, “আমাদের একটি ‘ওয়ান-স্টপ শপ’ থাকা জরুরী, যাতে সরকারের ভিতরের আর বাইরের লোকেরা যেতে পারবে।” যুক্তরাজ্যের তথ্য নিরাপত্তা বিষয়ে ‘নির্ভরযোগ্য কণ্ঠ” হবে বলে জানান তিনি।

সেইসঙ্গে বর্তমানে অস্বচ্ছ অবস্থায় থাকা সব সমালোচনা নিয়ে কাজ করবে নতুন এই সংস্থা। দেশটির বিভিন্ন সরকারি অধিদপ্তর, স্পর্শকাতর অবকাঠামো, ব্যবসা খাত আর জনগণকে নিয়েও কাজ করবে তারা। বেসরকারী খাতে বিভিন্ন তথ্য ও উপদেশ সরবরাহে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য নীতিনির্ধারণী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এটি। 

লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান চলতি বছর অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।