২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ি কিনছে উবার

‘রাইড-হেইলিং’ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার এবার স্বয়ংক্রিয় গাড়ি কেনার আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। এ উদ্দেশ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে তারা ধর্না দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শুক্রবার রয়টার্সের সূত্রে পাওয়া খবরে জানা যায়, সাম্প্রতিক ব্যবসায়িক মন্দা ও ক্ষতি পুষিয়ে উঠতে উবার নিজেদের গাড়িবহরে স্বয়ংক্রিয় গাড়ি যোগ করার দিকে ঝুঁকেছে। এতে উবার-এর তাদের ব্যবসায় সবচেয়ে ব্যয়বহুল অংশ-গাড়িচালক ব্যয় এড়াতে সক্ষম হবে।

এর আগে, উবার মার্সেডিজ-এর কাছে এক লাখ এস-ক্লাস গাড়ির অর্ডার দিয়েছে বলে শুক্রবার উভয় প্রতিষ্ঠানের বরাতে জানায় জার্মান ম্যাগাজিন ম্যানেজার।

তবে এ সম্পর্কিত অন্য একটি সূত্র মার্সেডিজের সঙ্গে উবার-এর এমন কোনো চুক্তির কথা নাকচ করে দিয়েছে। তবে এ বিষয়ে ডাইমলার এবং উবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উবার-এর সাথে চুক্তির প্রসংগে অপর একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জানায়, “আমরা নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসার মতো পরিণতি ভোগ করতে চাইনা, যা একসময় খুবই লাভজনক ছিলো...পরবর্তীতে হারিয়ে যায়।”

ফোকসভাগেন, আউডি, ডাইমলার'স মার্সেডিজ-বেঞ্জ, বিএমডাব্লিউ এবং সসরবরাহকারী প্রতিষ্ঠান বস্ক ও কন্টিনেন্টাল বর্তমানে স্বয়ংক্রিয় অথবা আধা-স্বয়ংক্রীয় গাড়ি নিয়ে কাজ করছে। মার্সিডিজ-বেঞ্জ গত বছর প্রায় এক লাখ লিমুজিন বিক্রি করতে সফল হয়, তবে এতে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় চালনা পদ্ধতি যুক্ত করা হয়নি।