২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টাগ্রামে পোপ

১৭ মার্চ ক্যাথলিক গির্জার নেতৃত্বে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মোবাইল অ্যাপে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে যোগ দিচ্ছেন ক্যাথলিক খ্রিস্টধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস, ভ্যাটিকান নিশ্চিত করেছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 04:31 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

ফ্রান্সিসাস (@Franciscus) -এই আইডি দিয়ে পোপ ছবি আপলোড করবেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।   

পোপ ফ্রান্সিসের বার্তা বিশ্বের সর্বাধিক মানুষের কাছে পৌছে দিতে ভ্যাটিকানের সর্বশেষ প্রচেষ্টা এটি। ভ্যাটিকান আশা করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে বড় পরিসরে আকৃষ্ট করতে পারবে তারা।

ইতোমধ্যেই টুইটার ব্যবহারে পারদর্শী হয়ে উঠেছেন পোপ। পন্টিফেক্স (@pontifex) আইডি দিয়ে ল্যাটিনসহ নয়টি ভিন্ন ভাষায় টুইট করে থাকেন তিনি। ক্যাথলিক অনুসারীদের উদ্দেশ্যে করা এক টুইটে তিনি জানান, "কেউই ঈশ্বরের দয়া থেকে বাদ যাবে না। গির্জাই একমাত্র ঘর যেখানে সবাইকে স্বাগত জানানো হয় কাউকে কাউকে প্রত্যাখান করা হয় না।”

ধর্ম ছাড়াও পোপ বিশ্বের বিভিন্ন বিষয় আর সামাজিক ইসুগুলো নিয়েও টুইটারে তার বক্তব্য ব্যক্ত করেন। এক টুইটে তিনি বলেন, "মানুষের অভুতপূর্ব অভিবাসন বিশ্ব প্রত্যক্ষ করছে। শরনার্থীদের প্রতি এরকম উদারতা দেখানোর জন্য আমি উগান্ডাকে ধন্যবাদ জানাতে চাই।"

ফেব্রুয়ারিতে ভ্যাটিকানে ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম এর সঙ্গে সাক্ষাৎ করার পর আশা করা হচ্ছিল তিনি সাইটটিতে যোগ দেবেন।

সিস্ট্রম পরবর্তীতে বলেন, “ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষকে একত্র করতে ছবির ক্ষমতা” নিয়ে তিনি আলোচনা করেছেন। নিজের অ্যাকাউন্ট থেকে তিনি বলেন, “এটা ছিল এই পর্যন্ত আমার জীবনের সেরা অভিজ্ঞতা!”