২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারির দৌড়ে অ্যাপলকে হারালো স্যামসাং

প্রযুক্তিবিশ্বে দীর্ঘদিন ধরেই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বীতা করছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্মার্টফোনের বাজারেও তাই আইফোনের প্রধান প্রতিদ্বন্দ্বীও ধরা হয় স্যামসাংয়ের শীর্ষ ফোনগুলোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বর্তমানে স্মার্টফোনগুলোর প্রধান সমস্যাই ব্যাটারির আয়ু। বেশিরভাগ ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে সন্তুষ্টি খুব কম। এবার সেই সমস্যারই সমাধান করেছে স্যামসাং।

সম্প্রতি বাজারে আসে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ। এই ডিভাইসটির ব্যাটারি দিয়ে এবার আইফোনকে ভালোই টেক্কা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেখা গিয়েছে নতুন এই ডিভাইসটির ব্যাটারি লাইফ আইফোন ৬এস থেকে বেশি। নতুন গ্যালাক্সি এস৭ এর ব্যাটারি আইফোন ৬এস থেকে ৬ ঘন্টা বেশি স্থায়ী হয় বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

উন্নত হার্ডওয়্যারের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস৭-এ ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার এবং এস৭ এজ ফোনে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর নতুন এই ডিভাইসদুটিতে যুক্ত করা হয়েছে নতুন স্ক্রিন অন ফিচার। এই ফিচারের ফলে ফোন লক করার পরও ফোনের স্ক্রিন অন থাকে এবং এতে ঘড়ি এবং তারিখ দেখায়। নতুন এই ফিচারটি ফোনটিকে কিছুটা প্রিমিয়াম ভাব এনে দিলেও এটি ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তবে এই ফিচার খুব সামান্যই ব্যাটারি খরচ করে বলে জানিয়েছে স্যামসাং।

নতুন এই স্ক্রিন অন ফিচার থাকা সত্ত্বেও গ্যালাক্সি এস৭ এর ব্যাটারি লাইফ ‘আশ্চর্যজনকভাবে বেশি’।

গ্যালাক্সি এস৭ ফোনটিতে ১৭ ঘন্টা ভিডিও দেখা যেতে পারে। যেটি আগের গ্যলাক্সি এস৬ থেকে ৪ ঘন্টা এবং আইফোন ৬এস থেকে সাড়ে ছয় ঘণ্টা বেশি বলেও জানিয়েছে মিরর।