২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ওএলইডি কারখানা বানাবে এলজি

ইলেকট্রনিক্স স্ক্রিন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ডিসপ্লে এবার দক্ষিণ কোরিয়ায়  অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) প্যানেল তৈরির উদ্দেশ্যে একটি নতুন কারখানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

এক বিবৃতিতে এলজি ডিসপ্লে জানায়, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে নতুন কারখানাটি বড় পরিসরে উৎপাদন শুরু করবে। তারা ভোক্তাদের এই সুবিধা দেওয়ার জন্য কতটুকু বিনিয়োগ করবে, তা অবশ্য প্রকাশ করেনি।

টেলিভিশন এবং মোবাইল ফোনের বাইরে ওএলইডি ডিসপ্লে-এর ব্যবহার বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ওএলইডি লাইটের চাহিদা এ বছরের ১৩.৫ কোটি মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২০ সাল নাগাদ ১৬০ কোটি মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউবিআই রিসার্চ।

২০১৫ সালের নভেম্বরে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) প্যানেল তৈরির জন্য নতুন কারখানা নির্মাণ করার পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি।

সে সময়কার খবর অনুযায়ী, এই খাতে ৮৭১ কোটি ডলারেরও (দশ ট্রিলিয়ন ওন) বেশি বিনিয়োগ করবে এলজি।

ওএলইডি প্রযুক্তির টিভির জন্য এলজি ইলেকট্রনিক্স ইনকর্পোরেটেড এবং এর অঙ্গপ্রতিষ্ঠান এলজি ডিসপ্লে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। এমনকি বাজারে এই প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ওএলইডি টিভির মূল্য আগের তুলনায় কমিয়েছে এলজি ইলেকট্রনিক্স।