২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গঠিত হল বিসিএস-এর নতুন কমিটি

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-২০১৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহ ১৬ মার্চ ২০১৬ গঠিত হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

নতুন কার্যনির্বাহী কমিটিতে আরএম সিস্টেমস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলী আশফাক সভাপতি এবং সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী সুব্রত সরকার মহাসচিব নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে সমিতির এক বিজ্ঞপ্তিতে। সহ-সভাপতি পদে ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), যুগ্ম-মহাসচিব পদে নাজমুল আলম ভূঁইয়া জুয়েল (সাইবার কমিউনিকেশনস) দায়িত্ব পেয়েছেন।

পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. শাহিদ-উল-মুনীর (ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লি.), এ.টি. শফিক উদ্দিন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি.) এবং এস.এম. ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিস্টেমস)।

১৪ মার্চ ২০১৬, সোমবার ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ৭ জন পরিচালক নির্বাচিত হন। ১৬ মার্চ ২০১৬ সমিতির কার্যালয়ে নির্বাচিত এই ৭ জনের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদবন্টন অনুষ্ঠিত হয়।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে স্বদেশ রঞ্জন সাহা এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে খন্দকার আতিক-ই-রাব্বানী ও কামরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে শাফকাত হায়দার এবং নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসেবে শেখ কবির আহমেদ ও এ.কে.এম শামসুল হুদা দায়িত্ব পালন করেন।

একই সঙ্গে বিসিএসের ৮টি শাখা কমিটির (খুলনা, সিলেট, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম) ২০১৬ - ২০১৭ মেয়াদের পদবন্টন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ৮টি শাখা কমিটি ০১ এপ্রিল ২০১৬ হতে দায়িত্ব পালন করবেন।