২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ অনলাইনে নিষিদ্ধ হচ্ছে ‘জাঙ্ক ফুড’

শীঘ্রই শিশু উপযোগী অনলাইন সাইটগুলো থেকে ‘জাঙ্ক ফুড’-এর বিজ্ঞাপন নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞাপন পর্যবেক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

ইতোমধ্যে টেলিভিশনে শিশুদের চ্যানেলগুলোতে অস্বাস্থ্যকর এসব খাদ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হলেও অনলাইনে এখনও করা হয়নি। বিষয়টি নিয়ে সর্বসাধারণের সঙ্গে পরামর্শ করবে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা কমিটি অফ অ্যাডভার্টাইজিং (সিএপি)। এ নিষেধাজ্ঞার ফলে ইউটিউব এবং আইটিভি হাবের বিভিন্ন বিষয়ের উপরও প্রভাব পড়তে পারে।

২০০৭ সালে সম্প্রচার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম উচ্চ মেদ, চিনি, ও লবণ জাতীয় খাদ্য যা ১৬ বছরের কমবয়সীদের আকৃষ্ট করে এমন খাদ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার কঠোর নীতিমালা চালু করে। যুক্তরাজ্যের বিজ্ঞাপন মান নিয়ন্ত্রণ কতৃপক্ষ অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (এএসএ) ওই নিয়মগুলো প্রণয়ন করে। মুদ্রণ, বিলবোর্ড, এবং অনলাইন স্ট্রিমিংয়ে সম্প্রচার অযোগ্য বিজ্ঞাপনগুলোও তারাই নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে বিবিসি। তাই অনেক প্রতিষ্ঠানই এখন অনলাইন ভিডিও মাধ্যমকে তাদের পণ্যের প্রচারের জন্য ব্যবহার করছে।

এএসএ প্রধান গাই পার্কার জানান, জাঙ্ক ফুডের বিজ্ঞাপনগুলো টেলিভিশনে নিষিদ্ধ করা হলেও, অনলাইন স্ট্রিমিংয়ে একই অনুষ্ঠানগুলোতে এই বিজ্ঞাপন প্রচার কেন নিষিদ্ধ করা হয় না এ নিয়ে তিনি প্রায়ই প্রশ্নের সম্মুখীন হন।