২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকাপিয়ার নতুন ফোন ‘সিগনেচার’

গ্রাহকদের জন্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘সিগনেচার’ উদ্বোধন করলো ওকাপিয়া মোবাইল। রাজধানীর উত্তরায় নিজেদের করপোরেট অফিসে ফোনটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:54 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

মেটালিক বডির ‘সিগনেচার’ ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস ও পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি মাপের বাঁকানো গ্লাস। ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। জেশ্চার কন্ট্রোল দেয়া হয়েছে ফোনটিতে।

‘সিগনেচার’ স্মার্টফোনটিতে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) ‘ওকাপিয়া গোল্ড’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্য ডিভাইস বা পেনড্রাইভ স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে রয়েছে অন-দ্যা-গো বা ওটিজি ফিচার। এ ছাড়া, বিল্টইন হট-নট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ছবি, গান, ভিডিও কিংবা অন্য কোনো ফাইল আদান-প্রদান করতে পারবেন।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ওকাপিয়া ‘সিগনেচার’ স্মার্টফোনটির দাম ৯,৯৯০ টাকা।