২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুইজ বিজয়ীদের পুরস্কার দিয়েছে স্যামসাং

টি২০ এশিয়া কাপ ২০১৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার সম্প্রতি দিল স্যামসাং মোবাইল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ফেইসবুক পেইজে জে-২০ কুইজ ক্যাম্পেইন শুরু করে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সিরিজ চলাকালে বাংলাদেশের অনেক প্রতিযোগী জে-২০ কুইজ নামের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইয়াং উ লী, জে-২০ কুইজ বিজয়ীদের হাতে গ্যালাক্সি জে১ নেক্সট ডিভাইস তুলে দেন।

এই কুইজ ক্যাম্পেইনটি ১১ লাখ ফেইসবুক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলো এবং এতে ৯ হাজার প্রতিযোগী এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই কুইজ ক্যাম্পেইনের অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে কুইজ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।