২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনোভোর ল্যাপটপে ওয়ারেন্টি বাড়ছে

বাংলাদেশে চীনা ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ক্রেতাদের জন্য দিচ্ছে অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি অফার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

এর ফলে, বর্তমান এক বছরের ওয়ারেন্টির সঙ্গে আরও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি যোগ হয়ে মোট ২ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এই অফার পেতে ক্রেতাকে লেনোভো ল্যাপটপ কেনার সাত দিনের মধ্যে  www.lenovopromo.net- এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন  করতে হবে বলে জানিয়েছে কম্পিউটার সোর্স।

চলতি বছর ১ মার্চ থেকে ৩১ মার্চ এর মধ্যে কেনা লেনোভো ল্যাপটপের জন্য এই অফার প্রযোজ্য। রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে এ বছরের ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।  শুধু এন্ড ইউজারের  ক্ষেত্রেই এই  অফার প্রযোজ্য, কোনো কর্পোরেট ইউজার এই অফারের আওতাভুক্ত নয়।

অনুমোদিত পরিবেশক দ্বারা আমদানিকৃত নোটবুক এর ক্ষেত্রেই এই অফার কার্যকর থাকবে । যে মডেলগুলোর জন্য এই অফার প্রযোজ্য সেগুলো হচ্ছে : G4045, G4030, G4080, G5080, IP100, IP300, Yoga 500, Y5070, Yoga 3Pro, Z5170  |