২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত জয় মিললো গ্র্যান্ডমাস্টারের

অবশেষে টানা ৩টি খেলায় হারের পর চতুর্থ খেলায় গুগল কম্পিউটার প্রোগ্রামের বিপক্ষে জয় পেল বিশ্বের অন্যতম সেরা  'গো' খেলোয়াড় লি সিদল। 'আলফাগো'-এর বিপক্ষে এমন জয়কে 'মূল্যবান' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

বিবিসি জানায়, খেলার ধাভাষ্যকার মাইকেল রেডমন্ড বলেন, “আলফাগো পুরো খেলাটি দারুনভাবে খেলে কিন্তু মাঝখানে লি বুদ্ধিদীপ্তভাবে ৭৮ নম্বর চালটি দেয়।”

এই খেলায় বোর্ডের উপর কালো ও সাদা বোতাম থাকে, যেখানে প্রতিপক্ষের বোতাম অপসারণ করতে হয়। কিন্তু চালের অনেক রকম সমন্বয় থাকায় কম্পিউটারের জন্য খেলাটিকে দাবা খেলার চেয়েও কঠিন জটিল ও চ্যালেঞ্জিং বলা হয়।

আলফাগো দুটি ‘গভীর নিরপেক্ষ নেটওয়ার্ক’ ব্যবহার করে, যা একে মানুষের মত চাল দিতে ভাবায় এবং অনেকগুলো অর্থহীন চাল দেওয়া থেকে বিরত রাখে।

একে আগে থেকে উন্নত করা এবং বর্তমান খেলায় জেতার জন্য প্রতিটি চাল গণনা করতে সাহায্য করে। এর সহ-প্রতিষ্ঠাতা ডেভিড সিলভার একে ‘অনেকটা কল্পনাময়’ বলে উল্লেখ করেছেন। লি আর ‘আলফাগো’-এর মধ্যকার পঞ্চম খেলাটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

ম্যাচ জিতে লি বলেন, “একটি খেলা জেতার জন্য আগে কখনো এত অভিনন্দন পাইনি”। গুগলের প্রতিনিধি জানান এ হারটি ‘আলফাগো’-এর জন্য খুবই মূল্যবান ছিল, তারা এখন সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে পারবেন।

ব্রিটিশ কম্পিউটার প্রতিষ্ঠান ‘ডিপমাইন্ড’ এর প্রতিষ্ঠিত ‘আলফাগো’ সিস্টেমটি গুগল ২০১৪ সালে কিনে নেয়। ‘ডিপমাইন্ড’-এর প্রধান নির্বাহী ডেমিস হ্যাসাবিস বলেন, “আলফাগো নিজেই নিজের বিভিন্ন সংস্করণের সঙ্গে লক্ষাধিক বার খেলে ক্রমবর্ধমানভাবে ভালো করেছে, মূলত এটি এর ভুল থেকে শিক্ষা গ্রহণ করে।”

“গো” খেলার ইতিহাস

‘গো’ চীনের হাজার বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী খেলা। একটি গ্রিডের উপর কালো ও সাদা পাথরের গুটি থাকে, যেখানে খেলোয়াড়রা বিপক্ষের গুটিকে ঘিরে ফেলে জয়লাভ করে। খেলার নিয়ম দাবা খেলার নিয়মের চেয়ে তুলনামূলক সোজা, কিন্তু এই খেলায় ২০০ ধরনের চাল রয়েছে যেখানে দাবা খেলায় ২০ ধরনের চাল আছে। মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যার চেয়েও "গো" খেলায় বেশি চাল রয়েছে বলে মনে করে “ডিপমাইন্ড” দল।

এ খেলায় কে জিতছে তা শেষ হওয়ার আগে নির্ধারণ করা খুব কঠিন। কারণ, সেরা খেলোয়াড়দের প্রবৃত্তির উপর জেতা নির্ভর করে।