২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুমেরাং হয়েছে ইনস্টাগ্রামের সেন্সর

ক্ষুধামন্দা নিয়ে প্রচারণার সঙ্গে যুক্ত, এমন শব্দগুলো নিষিদ্ধে ইনস্টাগ্রামের সিদ্ধান্তে আরও বেশি সমস্যা সৃষ্টি হয়েছে, এমনটাই জানা গেছে নতুন এক গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

জর্জিয়া টেক-এর এক গবেষণাদলের করা ওই গবেষণায় জানা যায়, ‘থাইগ্যাপ’, ‘থিন্সপিরেশন’, ‘সিক্রেটসোসাইটি’- এর মতো ক্ষুদামন্দাভোগীদের ব্যবহৃত শব্দগুলো সেন্সর করা হলে, এগুলোর ব্যবহার কমে যায়। কিন্তু এরপর, ব্যবহারকারীরা শুধু ইন্সটাগ্রামে শব্দগুলো রাখার কথা মাথায় রেখেই নতুন উপায় বের করে। যেমন, আগের 'thighgap' বদলে এখন লেখা হয় 'thygap'।

২০১২ তেই ইন্সটাগ্রাম ‘প্রো-ইটিং ডিসঅর্ডার’ বিষয়ক কনটেন্ট সেন্সর করা শুরু করে। এরপর থেকে ‘থিন্সপাইরেশন’-এর মতো কিছু শব্দ অনুসন্ধান করা হলে এগুলোর এই অ্যাপে কোনো উত্তর বের হয় না। কিন্তু অন্যান্য শব্দ, যেমন ‘থিন’ পাওয়া যায়, কিন্তু ব্যবহাকারীদের একটি সতর্কবার্তার সম্মুখীন হতে হয়। আর এরই সঙ্গে তারা কোনো ছবি দেখার আগেই ‘ইটিং ডিসর্ডার’ নিয়ে একটি 'সাপোর্ট সার্ভিস' দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।

জর্জিয়ার স্কুল অফ ইন্টারেক্টিভ কম্পিউটিং-এর গবেষকরা ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ২৫ লাখ ‘প্র-ইটিং ডিসঅর্ডার’ এর পোস্ট পেয়েছেন। ইন্সটাগ্রামের এই সংস্কারের পর ব্যবহারকারীদের সাড়া কেমন হয়, তা তারা গবেষণা করে দেখেন।

এই তথ্যগুলো নিয়ে গবেষণা করে তারা দেখেন ‘প্রো-ইটিং ডিসঅর্ডার’ এর ১৭টি শব্দ নিয়ন্ত্রিত করার পর, সেগুলোর কয়েকশ' রূপ প্রকাশ পেয়েছে। সাইটটিতে তারা 'থাইগ্যাপ' শব্দটির ১০৭টি বানান খুঁজে পান।

গবেষকদের বিশ্বাস, এই নিয়ম তৈরি করতে গিয়ে ইনস্টাগ্রাম এই 'প্রো-ইটিং ডিসঅর্ডার কমিনিউটি'-কে আরও একত্রিত করে ফেলেছে।

জর্জিয়া টেক-এর সহকারী অধ্যাপক মুনমুন দে চৌধুরী জানান “এই ধরনের পোস্টে সাধারণ পোস্ট থেকে ১৫ শতাংশ বেশি লাইক এবং কমেন্ট আসে।”