২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এক্সপেরিয়ায় মার্শমেলো

ভারতের বাজারে নিজেদের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট আনছে যাচ্ছে সনি। এই ফোনগুলো হল এক্সপেরিয়া জেড৫, জেড৫ প্রিমিয়াম এবং জেড৩ প্লাস। চলতি সপ্তাহের মধ্যেই এই স্মার্টফোনগুলো বাজারে আনা হবে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে মাধ্যমে ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতে ২০১৫ সালের অক্টোবরে এক্সপেরিয়া জেড৫ এবং জেড৫ প্রিমিয়াম চালু করে সনি। এই দুইটি মডেলের মূল্য যথাক্রমে ৫২,৯৯০ রুপি এবং ৬২,৯৯০ রুপি নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

সে সময় এই স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ সংস্করণ ব্যবহার করা হয়েছিল। এখন এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শমেলো আনা হচ্ছে।

এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়াম হল প্রথম স্মার্টফোন যাতে ৪কে রেজুলিউশন ডিসপ্লে  দেওয়া হয়। এর ৫.৫ ইঞ্চি ৪কে ডিসপ্ল-তে (৩৮৪০ x ২১৬০পি) ব্যবহারকারীরা নেটফ্লিক্স, ইউটিউব ডাউনলোডকৃত বা তাদের নিজস্ব বিভিন্ন ভিডিও ও ছবি দেখতে পারেন।

অন্যদিকে, এক্সপেরিয়া জেড৫ এর রয়েছে ৫.২ ইঞ্চি পুরো এইচডি (১০৮০x১৯২০ পি) ডিসপ্লে।

দুইটি ফিচারেই রয়েছে ২৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কোয়ালকম স্ন্যাপড্রাগনের সহযোগিতায় ৮১০ কোর প্রসেসর ফোনগুলো চালায়। এ ছাড়াও এতে ৩ জিবি র‌্যাম এবং মাইক্রো এসডি কার্ডে ৩২ জিবি থেকে ২০০ জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে। সেই সঙ্গে মাত্র দশ মিনিটের চার্জে সাড়ে পাঁচ ঘন্টা ফোনটি ব্যবহারের ‘গ্যারান্টি’ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকরা এই স্মার্টফোনগুলোতে পাবেন ৪জি এলটিই, থ্রিজি, ব্লুটুথ, এনএফসি, ওয়াই-ফাই এবং জিপিএস এর ব্যবস্থা। এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামে রয়েছে ৩,৪৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর জেড৫-এ রয়েছে ২,৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।