২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক ঝুঁকিতে বিশ্বব্যাপী ব্যাংকিং খাত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এক ঘাতক ম্যালওয়্যার আবিষ্কার করেছে প্রযুক্তিবিষয়ক সুরক্ষা ফার্ম ‘ইএসইটি’। নতুন ওই ম্যালওয়্যারটি সারাবিশ্বের ২০টি ব্যাংকের গ্রাহকের তথ্য চুরি করতে পারে। আর সে কারণেই এখন ঝুঁকির মধ্যে আছেন এইসব ব্যাংকের মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহারকারী গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ম্যালওয়্যারটি গ্রাহককে তাদের ব্যাংকিং অ্যাপে একটি নকল লগইন স্ক্রিন প্রদান করে এবং স্ক্রিনটি ততক্ষণ যাবৎ লক করে রাখে, যতক্ষণ পর্যন্ত গ্রাহক এতে তাদের ইউজারনেম ও পাসওয়ার্ড না দেয়। এখান থেকে পাওয়া তথ্য ব্যবহার করে চোরেরা আক্রান্ত ব্যাক্তির অ্যাকাউন্টে লগইন করে তাদের অর্থ লেনদেন করতে পারে। এমনকি এই ম্যালওয়্যারের মাধ্যমে তারা ওই ব্যাক্তির ফোন থেকে বার্তাও পাঠাতে পারে। সেইসঙ্গে তারা ওই আক্রান্ত ডিভাইসটি থেকে বার্তাগুলো মুছেও দিতে পারে। 

ইএসইটি ফার্মের ম্যালওয়্যার গবেষক, অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার বিশেষজ্ঞ লুকাস স্টেফাঙ্কো বলেন, "এটি গ্রাহককে কোন কিছুই বুঝতে না দিয়ে এসএমএস-এর মাধ্যমে দুই স্তরের গ্রাহক অনুমোদন প্রেরণ করতে পারে।"

এই ট্রোজান ম্যালওয়্যারটি ফ্যাশ প্লেয়ারের অনুকরণে গ্রাহকের ডিভাইসে বিস্তার লাভ করে। ডাউনলোড হওয়ার পরই এটি ব্যাবহারকারীর অ্যাডমিনস্ট্রেটর অনুমোদন নিয়ে নেয়, যাতে এটি সহজে আনইনস্টল না করা যায়। এরপর এটি ডিভাইসটিতে চিহ্নিত ব্যাংকগুলোর অ্যাপ আছে কিনা তা খুঁজে বের করে এবং তা পেলে গ্রাহককে নকল লগইন স্ক্রিন প্রদান করে। আর সেখান থেকে তথ্য চুরি করে হ্যাকাররা গ্রাহকের টাকা ‘ট্রান্সফার’ করতে পারে।

ওই দৈনিক জানায়, এই ম্যালওয়্যারের কারণে ঝুঁকিপূর্ণ ২০টি ব্যাংক হল- ওয়েস্টপ্যাক, বেনডিগো ব্যাংক, কমনওয়েলথ ব্যাংক, সেইন্ট জর্জ ব্যাংক, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক, ব্যাংকওয়েস্ট, মি ব্যাংক, এএনজেড ব্যাংক, এএসবি ব্যাংক, ব্যাংক অফ নিউজিল্যান্ড, কিউইব্যাংক, অয়েলস ফারগো, হাল্কব্যাংক, ইয়াপি ক্রেডি ব্যাংক, ভাকিফব্যাংক, গারান্তি ব্যাংক, অ্যাকব্যাংক, ফিন্যান্সব্যাংক, টার্কি ইস বাংকাসি এবং জিরাত বাংকাসি।