২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে বিসিএস-এর নির্বাচন

১৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-২০১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিগুলোর নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দশ জন প্রার্থী হচ্ছেন- মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটারস), সুব্রত সরকার (সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল), ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), নাজমুল আলম ভূইঁয়া (জুয়েল) (সাইবার কমিউনিকেশনস), মো. মাজহারুল ইমাম (ইলেকট্রোসনিক), মো. শাহিদ-উল-মুনীর (ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লি.), এ.টি. শফিক উদ্দিন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি.), এস.এম. ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিষ্টেমস), আলী আশফাক (আরএম সিস্টেমস্ লি.), মো. মিজানুর রহমান (সফট জোন ইন্ক)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেটকম কম্পিউটার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা এবং সদস্য হিসেবে দি কম্পিউটার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং মাসনুনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে সিপ্রোকো কম্পিউটারস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লি.- এর পরিচালক এস কবির আহমেদ এবং কম্পিউটার ডিভাইস অ্যান্ড টেকনোলজির সত্ত্বাধিকারী এ.কে.এম. শামসুল হুদা দায়িত্ব পালন করছেন। 

বাংলাদেশ কম্পিউটার সমিতির ডেপুটি ম্যানেজার তোজাম্মেল উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান— নির্বাচনে সমিতির ৭২৭ ভোটার উল্লিখিত ১০ প্রার্থীর মধ্য থেকে ২০১৬ - ২০১৭ মেয়াদের জন্য ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন।

বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৭ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৬ মার্চ ২০১৬ নির্বাচিত এই ৭ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের নির্বাচন করবেন।