২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে নতুন আপডেট

মেসেজিং চ্যাটের সুবিধা আরও বাড়াতে নতুন আপডেট এনেছে সবথেকে বড় অনলাইন মেসেজিং অ্যাপ 'হোয়াটসঅ্যাপ'। নতুন এই আপডেটে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি আগের কিছু সমস্যা দূর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন এই আপডেটে ফটো শেয়ারিং, পিডিএফ শেয়ার এবং ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন আনা হয়েছে। হোয়াটসঅ্যাপের সবচেয়ে জনপ্রিয় ফিচার হলো ফটো শেয়ারিং। নতুন এই আপডেটে এখন শুধু ডিভাইস থেকেই নয় ড্রপবক্স, গুগল ড্রাইভ এবং মাইক্রোসফট ওয়ানড্রাইভের মত প্লাটফর্মগুলো থেকেও ফটো শেয়ার করা যাবে।

এছাড়াও ইমেইলের পরিবর্তে এখন সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই গুরুত্বপূর্ণ ফাইল প্রেরণ করা যাবে। আর এই ফাইলগুলোও ড্রপবক্স, গুগল ড্রাইভ এবং ওয়ানড্রাইভের মত সার্ভিসের থেকেও পাঠানো যাবে।

নতুন এই আপডেটে পরিবর্তন আনা হয়েছে ভিডিও প্লেয়ারেও। আগের থেকে ভালো এই প্লেয়ারে ভিডিও চলাকালীন আরও কাছ থেকে দেখার জন্য আঙ্গুলের মাধ্যমে জুমইন করা যাবে।

আর বেশকিছু সাধারণ 'সলিড-কালার' ওয়ালপেপার যোগ করা হয়েছে এতে। এতদিন আগের ভারী ওয়ালপেপারগুলো আইফোনে বেশি জায়গা নিয়ে আসছিল। নতুন এই ওয়ালপেপারের কারণে আইফোনে এখন কম জায়গা নিচ্ছে অ্যাপটি। ইতোমধ্যেই ২.১২.১৫ সংস্করণটি আন্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করা হয়েছে।