২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল কম্পিউটারের কাছে 'নাস্তানুবাদ' গ্র্যান্ডমাস্টার

জনপ্রিয় খেলা 'গো’-এর গ্র্যান্ডমাস্টারকে একটানা তিনবার হারিয়েছে গুগল কম্পিউটার। এর মাধ্যমে মানুষের বিপরীতে যুগান্তকারী সাফল্য অর্জন করল কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

৩ হাজার বছরের পুরোনো জটিল গাণিতিক সমস্যা সমাধানের এই খেলায় বিশ্বের অন্যতম সেরা 'গো' খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার লি সিদল গুগলের 'আল্ফাগো প্রোগ্রামের সঙ্গে খেলায় অংশগ্রহন করে, জানিয়েছে স্কাই নিউজ।

কয়েকজন পেশাদা 'গো' খেলোয়াড়ের মতে, গতানুগতিক সেযব গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছে প্রাথমিকভাবে করতে গিয়ে মানুষ হিমশিম খায়, সেগুলো 'আলফাগো' এমনভাবে সমাধান করেছে যা সচরাচর দেখা যায় না।

এই খেলায় বোর্ডের উপর কালো ও সাদা বোতাম থাকে, যেখানে প্রতিপক্ষের বোতাম অপসারণ করতে হয়। কিন্তু চালের অনেক রকম সমন্বয় থাকায় কম্পিউটারের জন্য খেলাটিকে দাবা খেলার চেয়েও কঠিন বলা হয়।

আল্ফাগো দুটি 'গভীর নিরপেক্ষ নেটওয়ার্ক' ব্যবহার করে, যা একে মানুষের মত চাল দিতে ভাবায় এবং অনেকগুলো অর্থহীন চাল দেওয়া থেকে বিরত রাখে।

একে আগে থেকে উন্নত করা এবং বর্তমান খেলায় জেতার জন্য প্রতিটি চাল গণনা করতে সাহায্য করে। এর সহ-প্রতিষ্ঠাতা ডেভিড সিলভার একে 'অনেকটা কল্পনাময়' বলে উল্লেখ করেছেন।

“আল্ফাগো” পুরো খেলাটা দৃঢ়তার সঙ্গে খেলেছে, যেখনে লিও-কে কয়েকবার দুর্বল হতে দেখা যায় বলে জানিয়েছেন ক্যাপ ইয়ং নামে পরিচিত লি-এর সাবেক এক প্রশিক্ষক।

৫ খেলার ৩টি তে হেরে যাওয়া সত্ত্বেও রবিবার এবং মঙ্গলবার 'আল্ফাগো' এর সঙ্গে অপর দুই খেলায় অংশগ্রহণ করবেন লি।