২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেস্টেশন ভিআর: উন্মোচনের আভাস

আনুষ্ঠানিকভাবে ‘প্লেস্টেশন ভিআর’ (যা আগে ‘প্রজেক্ট মরফাস’ নামে ডাকা হত) উন্মোচন করতে যাচ্ছে জাপানি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

এর মাধ্যমে প্লেস্টেশন ৪-এ বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানট। অকুলাস রিফট বা এইচটিসি ভাইভ-এর মতো ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটই হবে এই ডিভাইস। এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনে চলতি মাসেই সনি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

গেইমিংবিষয়ক সংবাদমাধ্যমগুলোকে পাঠানো এক আমন্ত্রণে প্রতিষ্ঠানটি জানায়, সনি স্যান ফ্রানসিসকো-তে অনুষ্ঠিতব্য গেইম ডেভেলপার’স কনফারেন্সে ভিআরভিত্তিক একটি ইভেন্ট করবে। এখন পর্যন্ত প্লেস্টেশন ভিআর প্লেস্টেশন ৪-এর সঙ্গে ব্যবহারের উদ্দেশ্যই রাখা হয়েছে। আর এর সঙ্গে থাকতে পারে কিছু ভিআর ফরম্যাটের গেইম।

“এই ভিআর হেডসেটট ১২ বছরের কম বয়সী কারও জন্য নয়”, নতুন এই ডিভাইস ব্যবহারের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৫ মার্চ এর অনুষ্ঠানে নতুন এই গ্যাজেট উন্মোচনের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এটি ২০১৬ সালে এটি বের করা হবে বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা।

শেষ কয়েক সপ্তাহে নিজেদের পণ্যের দাম প্রকাশ করেছে অন্যান্য ভিআর হেডসেট নির্মাতারা। ফেইসবুক মালিকানাধীন অকুলাস রিফট-এর দাম হবে ৫৯৯.৯৯ ডলার। আর মার্কিন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ এর সঙ্গে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি'র এইচটিসি ভাইভ ভিআর হেডসেটটির দাম ধরা হয়েছে ৬৮৯ ইউরো।