২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনক্রিপশন, অ্যাপল, সরকারের নতুন অভিযোগ

বহুল আলোচিত স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে জড়িত এক বন্দুকধারীর এনক্রিপ্টেড আইফোন আনলক প্রসঙ্গে অ্যাপলের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এফবিআই-এর তদন্তের কাজকে অ্যাপল ‘ভুয়া’ হিসেবে অভিযুক্ত করেছে এবং ‘আমেরিকানদের ব্যক্তিগত গোপনীয়তার প্রাথমিক রক্ষক’ হিসেবে নিজেদের উপস্থাপিত করেছে বলে উল্লেখ করেন আইনজীবীরা।

এফবিআই-কে সহায়তায় ‘ব্যাকডোর’ বানিয়ে দিতে আদালতের দেওয়া আদেশ মানতে রাজি হয়নি অ্যাপল। এটি অপরাধী ও সরকারের মাধ্যমে অপব্যবহৃত হতে পারে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। আর এই সঙ্গে কংগ্রেস বিচার বিভাগকে এমন কোনো চাহিদা প্রকাশের ক্ষমতা দেয়নি বলেও দাবি করে অ্যাপল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, অ্যাপলের বক্তব্য “শুধু মিথ্যাই ছিলনা, যেসব প্রতিষ্ঠান আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় সর্বাপেক্ষা সক্ষম: আদালত, চতুর্থ সংশোধনী, ইতিহাসের ঘটনাবলী ও আইনসমূহ, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারী শাখাগুলোর জন্য অপমানজনক।”

সরকারপক্ষের মতে, ওয়ারেন্ট কার্যকরের ক্ষেত্রে অ্যাপল "ইচ্ছাকৃতভাবে প্রযুক্তিগত বাধা সৃষ্টি করেছে"।

অ্যাপল মন্তব্য করেছে সরকারের ওই অনুরোধ প্রতিষ্ঠানটিকে একই ধরনের সহায়তার চাপ সৃষ্টি করবে। তবে, অ্যাপল বাস্তবে এমন অনুরোধগুলো প্রত্যাখ্যান করছে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার আইন বিভাগ প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করেছেন।

২২ মার্চ ক্যালিফোর্নিয়ার রিভারসাইডে ফেডেরাল আদালতে অনুষ্ঠিতব্য শুনানির আগে অ্যাপলের বিরুদ্ধে মামলা দাঁড় করানোর জন্য আইন বিভাগের সামনে এটাই শেষ সুযোগ ছিলো। আইফোনের নিরাপত্তা ফিচারগুলো অচল করার প্রশ্নে অ্যাপল ও আইন বিভাগের এ মুখোমুখি হওয়া আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলো ডিজিটাল যোগাযোগের উপর ঠিক কতটুকু নজরদারীর অধিকার রাখে এ বিষয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিতর্ককেই ঘনীভূত করেছে।