২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘ট্রাভেল এজেন্ট’ হচ্ছে গুগল

নিজেদের সার্চ ইঞ্জিনে ‘ডেসটিনেশন অন গুগল’ নামে নতুন একটি ফিচার চালু করেছে ওয়েব জায়ান্ট গুগল। এর ফলে ভ্রমণের জন্য ব্যবহারকারীদের আর অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে না বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 02:55 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এখন গুগল সার্চ ইঞ্জিনে কোনো মহাদেশ, দেশ বা অঙ্গরাজ্যের নাম লিখে তার পাশে ‘ডেসটিনেশন’ বা ‘ভ্যাকেশন’ লিখলেই হবে। এরপর গুগল সেখানকার বিভিন্ন প্লেনের ভাড়া ও হোটেল ভাড়ার তালিকা একত্র করে দেখাবে।

ভ্রমণের দিন বদল করা ছাড়াও সময়ের সঙ্গে মূল্যের তারতম্যও বোঝা যাবে। এমনকি ব্যবহারকারীরা তাদের ভ্রমণের বাজেট, পছন্দ ও ভ্রমণকারীর সংখ্যা অনুযায়ী তথ্য চাইলে, গুগল তা-ই প্রদর্শন করবে।

সাধারণত কেউ কোথাও ভ্রমণের তথ্য অনুসন্ধান করতে চাইলে তারা সেখানকার ফ্লাইট, হোটেল ইত্যাদি বিষয়ে তথ্যের জন্য থিঙ্ক এক্সপেডিয়া, কায়াক বা ট্রিপ অ্যাডভাইজারের মতো সাইটগুলো ব্যবহার করে থাকে বলে জানিয়েছে সিএনএন। কিন্তু এখন গুগল চায় ব্যবহারকারীরা এখন আর অন্য কোনো সাইটে না গিয়ে গুগল থেকেই যেন এই তথ্য জানতে পারেন।

প্লেন ভাড়া ও হোটেলের উপর নিজেদের কাছে থাকা আগের বছরের সব তথ্য একত্রিত করতে ধীরে ধীরে চেষ্টা করছে গুগল। ২০১১ সালে গুগল ফ্লাইট নামের ফিচার চালু করে। সে হিসাবে তারা তখন থেকে শুরু করে এই পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারবে।

২০১৫ সাল থেকে সরাসরি হোটেলের অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞাপনের জায়গায় ব্যবসায়ীদের বেশি জায়গা দিচ্ছে, যাতে সেখানে হোটেলের তালিকা ও রুম সংরক্ষণ সম্পর্কে বেশি তথ্য দেওয়া যায় আর আগ্রহীরা সরাসরি কোনো রুম বুক করতে পারেন। 

বর্তমানে অধিকাংশ মানুষ প্রাথমিকভাবে অনলাইনে কিছু খোঁজার জন্য মোবাইল ব্যবহার করে থাকেন, এ কারণে গুগল এই সুবিধা প্রথমে মোবাইল ব্যবহারকারীদের জন্য আনতে চায়।