২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও বড় হবে আইফোন

২০১৮ বা ২০১৭ সালেই আইফোন স্ক্রিনের আকার ৫.৫ ইঞ্চি থেকে বাড়িয়ে ৫.৮ ইঞ্চি করতে পারে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, এমনটাই গুজব উঠেছে বলে জানিয়েছে অ্যাপলবিষয়ক গুজবের সাইট ম্যাকরিউমার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এই সাইটের প্রতিবেদনে জানা যায়, ৫.৮ ইঞ্চি স্ক্রিনের আইফোনে থাকবে ওএলইডি ডিএসপ্লে। আর এই ওএলইডি প্যানেলের প্রধান উৎস হবে স্যামসাং। আর এলজি এবং জাপান ডিসপ্লে পরবর্তীতে এ কাতারে সামিল হবে। পরবর্তী আইফোনগুলোর জন্য ওএলইডি প্রযুক্তি সরবরাহের জন্য স্যামসাং ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার একদম দ্বারপ্রান্তে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি-সংবাদ সাইট ভার্জ।

প্রথম বছরের মধ্যেই ওএলইডি ডিসপ্লের উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল দেখা যেতে পারে। যদিও অ্যাপল ২০১৫ সালে অ্যাপল ২০ কোটি আইফোনের কিছু অংশই বিক্রি করতে পেরেছে।

মার্চে প্রতিষ্ঠানটির আসন্ন মিডিয়া ইভেন্টটি অ্যাপলের নতুন ৪ ইঞ্চি ডিসপ্পে-সম্পন্ন ‘আইফোন এসই’ এর প্রদর্শনী হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু কিছু গুঞ্জনের কারণে ধারণা করা হচ্ছে যে অ্যাপল তাদের আইফোন ৬ এর স্ক্রিন থেকেও বড় স্ক্রিনের মোবাইল বের করতে যাচ্ছে। যদি সেটা শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে তা ‘আইফোন ৭এস’ বা ‘আইফোন ৮’ নামে বাজারে আসতে পারে।

আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস নিয়ে সমসাময়িক গুঞ্জনগুলো থেকে ধারণা করা যায়, মোবাইলটির আকার আরো পাতলা হতে যাচ্ছে। আরো থাকছে বিশেষ ধরনের ফ্লাশ রিয়ার ক্যামেরা এবং ৩.৫ মি.মি. এর হেডফোন ছাড়াই স্টেরিও স্পিকারের সুবিধা। অপেক্ষাকৃত বড় আইফোন ৭ প্লাস এর কিছু মডেলে ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা থাকতে পারার গুঞ্জনটিও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।

অন্যদিকে, আইফোনের ওই মডেলগুলো ‘আইফোন প্রো’ নামেও বাজারে আসতে পারে বলে দাবি করা হয়েছে আরেক প্রতিবেদনে।