২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই চালু হচ্ছে সি-মি-উই ফাইভ

সি-মি-উই ফাইভ (সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ফাইভ) সাবমেরিন কেবল নেটওয়ার্ক এ বছরের দ্বিতীয়ার্ধেই চালু হতে যাচ্ছে। এরই মধ্যে দুটি ল্যান্ডিং-এর মাধ্যমে এ লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে এ প্রকল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 06:38 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

দক্ষিণ ফ্রান্সের লো স্যেন-স্যু-মের-এ একটি ল্যান্ডিং-এর ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাবমেরিন কেইবল স্থাপনের কাজে নিয়োজিত অরেঞ্জ। অরেঞ্জ জানায়, এটি সি-মি-উই ফাইভ-কে লো স্যেন-স্যু-মের-এর কেবল ল্যান্ডিং স্টেশনের মধ্য দিয়ে মার্সেই-এ অবস্থিত ইন্টারএক্সিয়ন ডেটা সেন্টার (এমআরএস ওয়ান)-এর সাথে যুক্ত করবে। এ ছাড়াও জিবুতি টেলিকম হারামৌজ-এ আরো একটি ল্যান্ডিং-এর কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে।

২০,০০০ কিমি দৈর্ঘ্যের এই সাবমেরিন ফাইবার-অপটিক নেটওয়ার্ক ফ্রান্স থেকে শুরু হয়ে সিঙ্গাপুরে শেষ হবে এবং সৌদি আরব, বাংলাদেশ, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, জিবুতি রিপাবলিক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক ও ইয়েমেন-এ সেবা প্রদান করবে। এতে তিনটি ফাইবার পেয়ার-এ ২৪ টেরাবিট পার সেকেন্ড সিস্টেম ক্যাপাসিটি থাকবে এবং তা ১০০-গিগাবিট পার সেকেন্ড ওয়েভলেংথ সাপোর্ট করবে।

এই প্রকল্পের দায়িত্বে সরাসরি জড়িত রয়েছে অ্যালকাটেল-লুসেন্ট সাবমেরিন নেটওয়ার্কস ও এনইসি এবং অর্থ সরবরাহ করছে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও জিবুতি বিসিআই-বিআরইডি-- এই তিনটি ব্যাংকের একটি কনসোর্টিয়াম—জানিয়েছে ফাইবার অপটিকবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান লাইটওয়েভ।

অরেঞ্জ ও জিবুতি ছাড়াও এ প্রকল্পের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কো. (বিএসসিসিএল), চায়না মোবাইল ইন্টারন্যাশনাল, চায়না টেলিকম গ্লোবাল, চায়না ইউনাইটেড নেটওয়ার্ক কমিউনিকেশনস গ্রুপ কো., এমিরেটস ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশনস কো. (পিজেএসসি), মিয়ানমা পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস, সৌদি টেলিকম কো., সিংটেল, শ্রীলঙ্কা টেলিকম, টিওটি, পিটি টেলিকমিউনিকেসি ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল, টেলিকম ইতালিয়া স্পার্কল, টেলিকম মালয়েশিয়া বারহাদ এবং ইয়েমেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস (টেলিইয়েমেন)।