২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুজার’ মানে ডোনাল্ড ট্রাম্প!

নিজের বক্তব্যের জন্য প্রতিনিয়ত আলোচিত-সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এজন্য অনেকের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি। এবার তিনি পড়লেন একটি অদ্ভুত ইউআরএল-এর খপ্পরে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

loser.com (লুজার ডটকম)- এই ইউআরএল লিখে সার্চ করা হলে, তা সঙ্গে সঙ্গে ট্রাম্পের উইকিপিডিয়া প্রোফাইল পেইজে রিডাইরেক্ট করে দেয়।

মার্কিন সংবাদ সাইট ভার্জ জানিয়েছে, অন্যদের ‘লুজার’ (বাংলায় যার মানে বলা যায় পরাজিত বা হতাভাগা) বলে ডাকতে পরিচিত ছিলেন ট্রাম্প। এবার এই ইউআরএল-এর মাধ্যমে তার গায়েই লেগে গেল ওই তকমা।

১৫ বছর ধরে এই ডোমেইন বিভিন্ন জনকে বিদ্রুপ করে আসছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। ডোনাল্ড ট্রাম্প তাদের সর্বশেষ শিকার।

এর আগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণাকে আক্রমণ করে তারা। ২০১০ সালে তাদের আক্রমণের শিকার হয় গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকস।

এই ডোমেইনটির দাম প্রায় ৭ হাজার ডলার হতে পারে বলে বলা হয়।